১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আনার হত্যার সঙ্গে জড়িত আ.লীগের সাবেক এমপি কলকাতায়

Untitled 1 699c8538cad9b

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডটি ২০২৪ সালের মে মাসের আলোচিত ঘটনা। কলকাতার নিউ টাউনের এক বিলাসবহুল ভবনে আনার হত্যার ঘটনায় নতুন করে উঠে এসেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের নাম। এ মামলার সঙ্গে যুক্ত অভিযুক্ত শাহীন চাকলাদার বর্তমানে কলকাতার নিউ টাউন এলাকায় অবস্থান করছেন এবং এক বহুভবনে তার নিয়মিত যাতায়াত রয়েছে। […]

দলের নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার: আমান

Keraniganj 699c80fa754e2 1

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি গণমানুষের দল; কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করতে হবে। জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকার দায়িত্ব সরকারের। সেই অঙ্গীকার নিয়েই মাননীয় […]

বরিশালে আ.লীগের সাবেক এমপির জামিন

Barisal ex Mp jamin 699c83cbb9301

২০১৭ সালে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর মারধরের ঘটনায় ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে […]

অপরাধী আমার ছেলে হলেও কোনো ছাড় নয়: এমপি হান্নান

faridganj pic 23 21 699c830f0c489

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এমএ হান্নান বলেছেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও কোনো সন্ত্রাসীর স্থান ফরিদগঞ্জের মাটিতে হবে না। আমি রাতের ভোটে বা প্রশাসনের সহযোগিতার ভোটে এমপি হইনি; জনগণের ভোটে এমপি হয়েছি, তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী ফরিদগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব। প্রশাসন ও পুলিশকে জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য আইনের সর্বোচ্চ […]

সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: আখতার হোসেন

Pirgachha Rangpur Photo 23 02 26 699c5a5218820

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রেসারমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি অফিসে কোনো ফাইল যেন অযথা আটকে না থাকে; বরং কোনো অফিস কত দ্রুত সেবা দিতে পারছে সেই ইতিবাচক প্রতিযোগিতাই হওয়া উচিত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে […]

চবিতে ১৩ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

M 7 699c7da21953f

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার ও রোববার (২৩ ও ২২ ফেব্রুয়ারি) এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এসব প্রকল্পের মধ্যে রয়েছে– পরিবহণ দপ্তর, বিএনসিসি, প্রেস, শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন নির্মাণ এবং পুরাতন কলা অনুষদ ও লাইব্রেরির সম্মুখ […]

অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার

Dhaka Chamber 699c4c00cf16f

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় দেশে চাঁদাবাজি বেড়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তাসকীন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চাঁদাবাজি বেড়েছে।’ চাঁদাবাজি কারা করছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেম্বার […]

ময়মনসিংহে আ.লীগ কার্যালয় ভাঙচুর

M 4 699c6c8aa79df

ময়মনসিংহ নগরীর শিববাড়ির জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তালাবন্ধ অফিস আবারও ভাঙচুর ও কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। অফিসের প্রধান ফটকের পাশের দেয়ালটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেন তারা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস এ ভাঙচুরের নেতৃত্ব দেন। জানা গেছে, ৫ আগস্টের […]

সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগে গোলাম পরওয়ারের প্রতিবাদ

mia 699c6e0a3830a

সদ্য গঠিত বিএনপি সরকার কর্তৃক ৬টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সরকারের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি […]

ইসিতে বড় রদবদল

Nirbachan comision 699c65ce20586

নির্বাচন কমিশন (ইসি) মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের […]