চাঁদার জন্য লেগুনাচালককে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
রাজধানীর যাত্রাবাড়ী-চিটাগাং রোড সড়কে লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতি প্রদান করেছেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর ব্যস্ততম সড়কে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির যে অভিযোগ চলে আসছে, তা […]
মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসব ঘটনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ […]
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হলেন শিশির মনির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কর্মপরিষদ গঠিত হয়েছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে ৮৮ সদস্যের এই কর্মপরিষদ গঠিত হয়। নতুন এ কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। কমিটিতে আরও রয়েছেন মাহফুজুর রহমান (খুলনা), মাওলানা এ টি […]
এনসিপির এক বছর পূর্তি উদযাপনে বাস্তবায়ন কমিটি গঠন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগামী ২৮ ফেব্রুয়ারি এক বছর পূর্তি উপলক্ষ্যে উদযাপন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বর্ষপূর্তি […]
পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রথম সাক্ষাৎ পেলেন সৌদি রাষ্ট্রদূত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বিদেশি কূটনীতিকদের মধ্যে সৌদি রাষ্ট্রদূতই প্রথম এই দুই মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ পেলেন। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাষ্ট্রদূত জাফর। […]
দুদকের মামলায় গ্রেফতার জাফর উল্লাহ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের স্বত্বাধিকারী কাজী জাফর উল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদক মামলাটি […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে […]