জোটের আরও একজনকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে আল্লামা মামুনুল হককে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা-১৩ আসনে ১১-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ঢাকা-১৩ আসনে মামুনুল হকের নির্বাচনি পরিচালনা […]
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এ তথ্য জানান তিনি। এর আগে, গতকাল রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা […]
দেশ পুনর্গঠনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
দেশ পুনর্গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষ জয়ী হলে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করবে বিএনপি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানী এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষের পক্ষে ভোট […]
আগামীকাল রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন এবং তার আগে ও পরে কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী আগামীকাল ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। সম্প্রতি এ বিষয়ে দেওয়া ইসি’র এক […]
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম
ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বলেন, ‘ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়িত হলো। কার ইশারায়, কার প্রভাবে নির্বাচন কমিশন এই […]
ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন না ভোটাররা
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিন গণভোটও অনুষ্ঠিত হবে। এদিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে তথ্যটি জানা […]
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি
রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার (৭ ফেব্রুয়ারি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এই অধ্যাদেশ জারির মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা […]
‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টসহ বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি
ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর টাইমস নাও’র। হুমকি বার্তায় বলা হয়েছে, আজকে দুপুর ১টা ১১ মিনিট নাগাদ বিস্ফোরণ হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার […]
নওগাঁ-৬ আসনের ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে ১১৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুই উপজেলায় ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহ্নিত করা হয়েছে। রাণীনগর উপজেলায় ১০টি এবং আত্রাইয়ে ২৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা। তারা বলছেন, ব্যাপক উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাসহ আসনের প্রতিটি ভোট কেন্দ্রে […]
ঋণ ফেরত না দেওয়ায় ১৫০ ওমরাহ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি
করোনা মহামারির সময়ে সরকারের কাছ থেকে নেওয়া কর্জে হাসানা (ঋণ) ফেরত না দেওয়ায় ১৫০টি ওমরাহ এজেন্সির স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা অংশীদারদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৮ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওমরাহ হজ সেকশন থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, করোনা মহামারির সময় ক্ষতিগ্রস্ত ওমরাহ এজেন্সিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ম […]