পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি
আসন্ন বোর্ড নির্বাচনকে সামনে রেখে এফসি বার্সেলোনার সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোয়ান লাপোর্তা। নির্বাচনে অংশ নিতেই এই সিদ্ধান্ত নেন তিনি। বার্সেলোনার অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন রাফা ইউস্তে। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে লাপোর্তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ মার্চ বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের তফসিলও […]
রমজানের পণ্যের সংকট নেই, চাঁদাবাজি বন্ধ হলে স্থিতিশীল থাকবে বাজার
পবিত্র রমজানকে সামনে রেখে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভোজ্যতেল, চিনি, ডাল ও পেঁয়াজসহ রমজানকেন্দ্রিক পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে সরবরাহ ব্যবস্থায় চাঁদাবাজি ও অবৈধ আদায় বন্ধ করা গেলে রমজানজুড়ে বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করেন তারা। আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি […]
মুফতি রশিদের বিরুদ্ধে জেলা বিএনপির ২ নেতা!
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশিদ আহমাদকে পরাজিত করতে জেলা বিএনপির সভাপতি-সম্পাদক খেলায় মেতেছেন। এতে দাঁড়িপাল্লার প্রার্থীর বিজয়ের পথ সুগম হচ্ছে বলে মন্তব্য করেছেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। সম্প্রতি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের এক যৌথ সমন্বয় সভায় তিনি এ অভিযোগ করেন। তার বক্তব্যের এক মিনিট ৪৬ […]
লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
লেবাননের ত্রিপোলি শহরে পাশাপাশি দুটি আবাসিক ভবন ধসে গেছে। দুর্ঘটনার পর আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার অভিযান শেষে ১৪ জনের নিহতের খবর দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া কয়েকজন নিখোঁজ থাকতে পারেন। তবে ঠিক কতজন ভবন দুটিতে ছিলেন তা জানাতে পারেনি কেউ। সোমবার (৯ ফেব্রুয়ারি) লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) সিভিল ডিফেন্স প্রধানের বরাত দিয়ে […]
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না। সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। সোমবার সচিবদের সঙ্গে গেট টুগেদার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক […]
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এসেছে ৭৯ কোটি ডলার রেমিট্যান্স
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাসের প্রথম ৭ দিনে প্রবাসী আয় এসেছে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১১ কোটি ৩৩ লাখ ডলার। রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত […]
জীবনের বিনিময়েও ভোট চুরি হতে দেবেন না : সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড়–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, রক্ত দিয়ে দেবেন, জীবন দিয়ে দেবেন, তবুও একটা ভোট চুরি করতে দেবেন না। যে ভোট চুরি করতে আসবে, তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) […]
ক্ষমতা ভোগ নয়, আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য রাজনীতি করি : মামুনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে ভোট এবং প্রস্তাবিত গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, আমার রাজনীতি ক্ষমতা ভোগের জন্য নয়। এটা আল্লাহর কাছে জবাবদিহিতা আর জনগণের আমানত রক্ষার রাজনীতি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন। বক্তব্যে তিনি […]
আজাদি না গোলামি— ১২ জানুয়ারির ভোটেই চূড়ান্ত ফয়সালা হবে : জামায়াত আমির
কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নয় বরং দেশের ১৮ কোটি মানুষের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই এই রাজনৈতিক লড়াই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা–১৫ আসনের সংসদীয় প্রার্থী ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আসন্ন ১২ জানুয়ারির ভোট নির্ধারণ করবে দেশ স্বাধীনতার পথে এগোবে, নাকি আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ […]
দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী
জায়ামাতে ইসলামী ক্ষমতায় গেলে বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। এ সময় তিনি বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের কথা তুলে ধরে বলেন, নানা বৈষম্যের কারণে জুলাই হয়েছিল। তিনি বলেন, দেশের মানুষ […]