২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাভারে যুবলীগ নেতা গ্রেফতার

সাভারের বিরুলিয়ার কালিয়াকৈর থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিরুলিয়া এলাকার কালিয়াকৈর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলামিন বিষয়টি নিশ্চিত করেছেন। সোহেলের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা বলেন, আওয়ামী লীগ সরকার থাকলেও কালিয়াকৈর এলাকায় সোহেলের চাঁদাবাজি চলছিল। এ এলাকায় মাদক ব্যবসায় তার একক আধিপত্য রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগও রয়েছে।

সর্বশেষ