২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যারা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোয় মিশে যাবে

শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন করার দাবিতে আয়োজন গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে,নির্বাচন হয়েছে ও সরকার গঠন হয়েছে, সে সরকার আজ জুলাইকে অস্বীকার করছে। বিপ্লবীদের ফসল তারা ঘরে তুলে বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের হুঁশিয়ার করতে চাই, যারা শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোর সঙ্গে মিশে যাবে।

তিনি আরও বলেন, ছাত্রদল আবারও দেশের প্রতিটা ক্যাম্পাসে সন্ত্রাস কায়েম করতে চাইছে। তারা গণরুম কালচার ফিরিয়ে আনতে চায়, শিক্ষার্থীদের আতঙ্কিত করে তারা তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। গতকাল শিক্ষার্থীদের ওপর আমরা নৃশংস হামলার ঘটনা দেখেছি

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি মনে করেন ক্ষমতায় এসে যা ইচ্ছা তা করবেন, জুলাই অধ্যাদেশ বাতিল করবেন, এই স্বাধীন বাংলাদেশে আমরা সে ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। যে সন্ত্রাসীর নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের সামলান।

সর্বশেষ