১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টসহ বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি

ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর টাইমস নাও’র।

হুমকি বার্তায় বলা হয়েছে, আজকে দুপুর ১টা ১১ মিনিট নাগাদ বিস্ফোরণ হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এসব হুমকি বার্তা পাঠানো হয়। এরপরই তাৎক্ষণিকভাবে এমার্জেন্সি প্রটোকল চালু করা হয়। পুলিশ, অগ্নি নির্বাপক কর্মকর্তা, বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত স্কুলগুলোতে হাজির হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হুমকি পাওয়া সব স্কুলেই তল্লাশি চালানো হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিক্ষার্থী ও স্টাফদের কয়েকটি স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া কিছু স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে। তবে তল্লাশি অভিযানে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

ই-মেইল বার্তায় উসকানিমূলক ভাষা ও উগ্রবাদী প্রসঙ্গ উল্লেখ ছিল। বার্তায় লেখা ছিল, দিল্লি খালিস্তানে পরিণত হবে এবং ই-মেইলে খালিস্তান জাতীয় আর্মির কথা উল্লেখ ছিল। এ ছাড়া আফজাল গুরুর কথাও উল্লেখ ছিল বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে।
এ ছাড়া আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতীয় পার্লামেন্টে বিস্ফোরণ হবে বলে মেইলে বলা হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থা এসব হুমকিকে গুরুত্ব সহকারে নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।  অধ্যক্ষ আলমগীর হোসেনকে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন মাসুদ সাঈদী। ‎বিজয় লাভের পরপরই তিনি ঘোষণা দেন, দলমত নির্বিশেষে তিনি পিরোজপুরের সব মানুষের জন্য কাজ করবেন। মাসুদ সাঈদী বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমরা পিরোজপুরকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির হিসেবে গড়ে তুলব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের পিরোজপুর গড়ে তুলব। আমাদের মাঝে দলীয় বিভাজন থাকবে না, থাকবে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি। এর আগে ‎শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনগণের সঙ্গে বিজয় পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চন্ডিপুর বাজারে আয়োজিত এক শুকরানা সমাবেশে মাসুদ সাঈদী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের অসদাচরণ না করা হয়। নির্বাচনে বিজয় যেন আমাদের অহংকারী না করে, বিজয় যেন আমাদের বিনয়ী করে। তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট— জনগণের আস্থা অর্জন করা, নতুন ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখা এবং দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। এদেশ আমাদের সবার। সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার বা দুর্নীতিবাজকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ‎সমাবেশ শেষে মাসুদ সাঈদী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা টিম সদস্য রাকিবুল হোসেন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।