জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যোগ দিতে বাধা

আগস্ট ৩০, ২০২৫ Times Asian24
image 218258 1756535473
Share: Facebook X WhatsApp

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার সঙ্গে থাকা প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ফলে আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবেন না তারা। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর বিবিসির
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, আব্বাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ শান্তি প্রক্রিয়া ব্যাহত করছেন এবং একতরফাভাবে একটি ‘কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্র’ স্বীকৃতির চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল।তবে সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ সদর দপ্তরের চুক্তি লঙ্ঘন করেছে, যেখানে স্পষ্টভাবে বলা আছে, যে কোনো রাষ্ট্রের প্রতিনিধি সম্পর্ক যাই হোক না কেন, নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে যোগ দেওয়ায় বাধা দেওয়া যাবে না।

এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনবিরোধী আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আব্বাসের কার্যালয়।

এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আগামী অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *