১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে আসতে হবে ‘এশিয়ায়’, রিয়াল মাদ্রিদকে ডাকছে রেকর্ড

চ্যাম্পিয়নস লিগে রেকর্ড গড়া রিয়াল মাদ্রিদের জন্য নতুন কিছু নয়। ১৫ বার শিরোপা জেতা দলটির জন্য এটি প্রায় স্বাভাবিক ব্যাপার। তবে আসন্ন আসরে ভিন্ন এক রেকর্ড গড়তে যাচ্ছে জাবিআলোনসোর শিষ্যরা। শুধু একটি ম্যাচ খেলতে তাদেরকে আসতে হবে ‘এশিয়ায়’। 
কাজাখস্তানের এফসি কাইরাত আলমাতি এবারই প্রথম জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। এই দলের অন্তর্ভুক্তি ইউরোপীয় দলগুলোকে খানিকটা বিপাকেই ফেলে দিয়েছে। কাজাখস্তান দেশটি ছড়িয়ে আছে এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেই। তবে আলমাতি অঞ্চলটি পড়েছে এশিয়ায়, চীনের ঠিক ওপরেই এর অবস্থান। আর সে জায়গাটির সঙ্গে ঢাকার সময়ের পার্থক্য মোটে ১ ঘণ্টার। বুঝুন তাহলে!কিলিয়ান এমবাপে ও তার সতীর্থদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই আলমাতিতেই খেলতে আসতে হবে। ম্যাচটা খেলতে তাদেরকে প্রায় ৬ হাজার ৪১১ কিলোমিটার পথ পেরোতে হবে। যার ফলে চ্যাম্পিয়নস লিগের একটা রেকর্ডও গড়া হয়ে যাবে। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দূরের অ্যাওয়ে ম্যাচ ভ্রমণ হতে চলেছে এটিই।শুধু দূরত্ব নয়, মাদ্রিদ থেকে আলমাতিতে কোনো সরাসরি ফ্লাইটও নেই। ট্রানজিটসহ এই যাত্রায় সময় লাগবে প্রায় ১২ ঘণ্টা। ফলে এই সফর খেলোয়াড়দের জন্য হবে বেশ কষ্টসাধ্য। তবে কাইরাত আলমাতির জন্য এটি হবে অন্য রকম অভিজ্ঞতা। তারা কাজাখস্তানের দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলতে নামছে। এর আগে ২০১৫-১৬ মৌসুমে এফসি আস্তানা খেলেছিল এই প্রতিযোগিতায়।তবে সবচেয়ে দীর্ঘ ভ্রমণের রেকর্ডটা গড়বে কাইরাত আলমাতিই। তাদের পর্তুগালের স্পোর্টিং সিপির মাঠে খেলতে যেতে হবে প্রায় ৬ হাজার ৯০০ কিলোমিটার দূরে। যা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দীর্ঘতম সফর। এই সফরে বিমানে কাটাতে হবে প্রায় এক দিন। যাতায়াতের উভয় দিকেই সময় লাগবে ১২ ঘণ্টার বেশি। ইউরোপের ফুটবল কর্তৃপক্ষ উয়েফার জন্যও এটি হবে বড় লজিস্টিক চ্যালেঞ্জ।

কাইরাত আলমাতি তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ মৌসুমে মুখোমুখি হবে আরও কয়েকটি বড় দলের। রিয়াল মাদ্রিদ ছাড়াও তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আর্সেনাল, ইন্টার মিলান, অলিম্পিয়াকোস, কোপেনহেগেন ও স্পোর্টিং সিপি। দীর্ঘ ভ্রমণের কষ্ট নিয়েই তাই শুরু হবে তাদের স্বপ্নের যাত্রা।

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।  অধ্যক্ষ আলমগীর হোসেনকে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন মাসুদ সাঈদী। ‎বিজয় লাভের পরপরই তিনি ঘোষণা দেন, দলমত নির্বিশেষে তিনি পিরোজপুরের সব মানুষের জন্য কাজ করবেন। মাসুদ সাঈদী বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমরা পিরোজপুরকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির হিসেবে গড়ে তুলব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের পিরোজপুর গড়ে তুলব। আমাদের মাঝে দলীয় বিভাজন থাকবে না, থাকবে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি। এর আগে ‎শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনগণের সঙ্গে বিজয় পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চন্ডিপুর বাজারে আয়োজিত এক শুকরানা সমাবেশে মাসুদ সাঈদী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের অসদাচরণ না করা হয়। নির্বাচনে বিজয় যেন আমাদের অহংকারী না করে, বিজয় যেন আমাদের বিনয়ী করে। তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট— জনগণের আস্থা অর্জন করা, নতুন ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখা এবং দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। এদেশ আমাদের সবার। সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার বা দুর্নীতিবাজকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ‎সমাবেশ শেষে মাসুদ সাঈদী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা টিম সদস্য রাকিবুল হোসেন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।