১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

ফের যুদ্ধে জড়াচ্ছেন পাকিস্তান-আফগানিস্তান?

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় ৯ শিশু ও এক নারীর প্রাণহানির ঘটনায় প্রতিবেশী দুই দেশের মাঝে ফের চরম উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবারের এই হামলার পর আফগানিস্তান সঠিক সময়ে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়া হুমকি দিয়েছে।
তবে ওই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা আফগানিস্তান থেকে এসে পাকিস্তানে হামলা করছেন বলে ইসলামাবাদ অভিযোগ করেছে। এই অভিযোগের মাঝেই মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

গত মাসে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর পাল্টাপাল্টি বিমান হামলা ও গোলাগুলিতে বহু মানুষ নিহত হন। ২০২১ সালে আফগান তালেবান কাবুলের ক্ষমতায় আসার পর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ।

• অভিযোগ-পাল্টা অভিযোগ
ইসলামাবাদ বলছে, পাকিস্তানি জঙ্গিরা আফগানিস্তানে ঘাঁটি করছেন। সেখান থেকে পাকিস্তানে হামলাকারীদের পাঠিয়ে দেওয়া হয়।
চলতি মাসে ইসলামাবাদে আত্মঘাতী এক হামলায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটে। এক দশক পর পাকিস্তানের রাজধানীতে প্রথমবারের মতো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তার একদিন আগে, দক্ষিণ

জেলায় আফগান সীমান্তের কাছে একটি সামরিক স্কুলের প্রধান ফটকে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালান আরেক আত্মঘাতী। এতে তিনজন নিহত হন।

সোমবার পেশোয়ার শহরে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা চালান তিন আত্মঘাতী হামলাকারী। এতে দেশটির আধাসামরিক বাহিনীর অন্তত তিন সদস্য নিহত ও পাঁচজন আহত হন।

আফগানিস্তানের তালেবান প্রশাসন তাদের ভূখণ্ডে পাকিস্তানি জঙ্গিদের উপস্থিতির অভিযোগ অস্বীকার করে বলছে, কোনও দেশের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহারের অনুমতি দেয় না কাবুল।

• গত মাসে কী ঘটেছিল?
ইসলামাবাদ বলছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় তাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে।

গত অক্টোবরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধানকে লক্ষ্য করে ওই হামলা চালানোর দাবি করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। তবে ওই হামলায় তিনি মারা গেছেন কি না; তা স্পষ্ট নয়।

এই হামলার জবাবে ১১ অক্টোবর রাতে তালেবানের সৈন্যরা ২ হাজার ৬০০ কিমি (১ হাজার ৬০০ মাইল) দীর্ঘ সীমান্তজুড়ে পাকিস্তানি সামরিক চৌকিতে হামলা চালান। পরে পাকিস্তানও পাল্টা হামলা চালায়।

সেই সময় আফগানিস্তানের হামলায় পাকিস্তানের অন্তত ২৩ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। আর তালেবান বলেছে, পাকিস্তানের হামলায় তালেবানের ৯ সদস্য নিহত হয়েছেন।

পরে অক্টোবরের শেষের দিকে সংঘাতের অবসানে দোহায় উভয়পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কাবুল কোনও লিখিত প্রতিশ্রুতি না দেওয়ায় দীর্ঘমেয়াদি চুক্তিতে পারেনি কাবুল ও ইসলামাবাদ। আফগান তালেবান বলছে, পাকিস্তানের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

• পাকিস্তানি তালেবান কারা?
২০০৭ সালে উত্তর-পশ্চিম পাকিস্তানে সক্রিয় পশতু জঙ্গিগোষ্ঠীগুলোর কয়েকটি মিলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গঠন করে। এই গোষ্ঠীটি পাকিস্তানি তালেবান নামে পরিচিত।

আফগান তালেবানের অনুসারী হিসেবে এই গোষ্ঠীটি গড়ে ওঠে। জাতিগত এই পশতু গোষ্ঠী ১৯৯০-এর দশকে আফগানিস্তান দখল করেছিল এবং ২০০১ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হয়। তবে টিটিপি অত্যন্ত উগ্রপন্থী এবং তাদের মতাদর্শ আল কায়েদা থেকে প্রভাবিত বলে মনে করা হয়।

ক্ষমতাচ্যুত হওয়ার পর পরবর্তী কয়েক বছর ধরে বাজার, মসজিদ, বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও পুলিশ স্টেশনে হামলা চালায় টিটিপি। আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলসহ পাকিস্তানের ভেতরেও বিভিন্ন এলাকা দখল করে এই গোষ্ঠীটি। এর মধ্যে সোয়াত উপত্যকাও ছিল; যেখানে স্কুলছাত্রী মালালা ইউসুফজাইকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল এই জঙ্গিগোষ্ঠী।

আফগান তালেবানের সঙ্গে আফগানিস্তানে লড়াই এবং পাকিস্তানে আফগান যোদ্ধাদের আশ্রয় দিয়েছে টিটিপি। ফলে দুই গোষ্ঠীর মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। পাকিস্তান নিজ ভূখণ্ডে টিটিপির বিরুদ্ধে একের পর এক সামরিক অভিযান পরিচালনা করলেও তেমন কোনও ফল পাওয়া যায়নি।

তবে গত কয়েক বছরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশিরভাগ হামলা চালিয়েছে টিটিপি।

• তালেবান আফগানিস্তানের ক্ষমতায় যাওয়ার পর যা ঘটছে
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরায় স্বাগত জানিয়েছিল পাকিস্তান। দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছে। তবে শিগগিরই ইসলামাবাদ বুঝতে পারে, তালেবানের আনুগত্য অন্য জায়গায়।

ইসলামাবাদ বলছে, টিটিপির শীর্ষ নেতা ও অনেক যোদ্ধা বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন। বালুচিস্তান প্রদেশে স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসা সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরাও আফগানিস্তানে নিরাপদ আশ্রয় পাচ্ছেন বলে অভিযোগ করেছে পাকিস্তান।

• আফগান সংঘাতে ভারতকে কেন টানছে পাকিস্তান?
ইসলামাবাদ বলছে, আফগানিস্তানের সঙ্গে মিলে টিটিপি ও বালুচ বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে পাকিস্তানের চিরবৈরী প্রতিদ্বন্দ্বী ভারত। তবে নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে।

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।  অধ্যক্ষ আলমগীর হোসেনকে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন মাসুদ সাঈদী। ‎বিজয় লাভের পরপরই তিনি ঘোষণা দেন, দলমত নির্বিশেষে তিনি পিরোজপুরের সব মানুষের জন্য কাজ করবেন। মাসুদ সাঈদী বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমরা পিরোজপুরকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির হিসেবে গড়ে তুলব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের পিরোজপুর গড়ে তুলব। আমাদের মাঝে দলীয় বিভাজন থাকবে না, থাকবে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি। এর আগে ‎শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনগণের সঙ্গে বিজয় পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চন্ডিপুর বাজারে আয়োজিত এক শুকরানা সমাবেশে মাসুদ সাঈদী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের অসদাচরণ না করা হয়। নির্বাচনে বিজয় যেন আমাদের অহংকারী না করে, বিজয় যেন আমাদের বিনয়ী করে। তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট— জনগণের আস্থা অর্জন করা, নতুন ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখা এবং দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। এদেশ আমাদের সবার। সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার বা দুর্নীতিবাজকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ‎সমাবেশ শেষে মাসুদ সাঈদী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা টিম সদস্য রাকিবুল হোসেন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।