ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে ক্ষয়ক্ষতি, আহত বহু

জুন ৩, ২০২৬ Imran Hossain
kuwit 3 20260603133350
Share: Facebook X WhatsApp

ইরানি থেকে নিক্ষিপ্ত ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, আহতও হয়েছেন বহুসংখ্যক। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আবদুলাজিজ আল-ওতাইবি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

সৌদ আবদুলাজিজ আল-ওতাইবির বিবৃতি থেকে জানা গেছে, আজ বুধবার কুয়েতের স্থানীয় সময় বেলা ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২ টা ৩০ মিনিট) কুয়েতের আন্তর্জাতিক বিমাবন্দরের এক নম্বর টার্মিনালে আঘাত করেছে একাধিখ ইরানি ড্রোন। বিস্ফোরকবাহী এসব সামরিক ড্রোনের আঘাতে বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক আহত হয়েছেন।

আহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ বিবৃতিতে দেননি আল-ওতাইবি; তবে বলেছেন হামলার পর থেকে বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়ন-অবতরণ স্থগিত রাখা হয়েছে।

“কুয়েতের সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে”, বিবৃতিতে বলেছেন আল-ওতাইবি।ইরানের পক্ষ থেকে এখনও এ হামলা নিয়ে কোনো তথ্য বা বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, বিমান বন্দরে হামলার কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় শেষরাতের দিকে কুয়েতের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল কুয়েতের প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *