আইসক্রিমের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

April 20, 2026 Times Asian24
rape 11 1
Share: Facebook X WhatsApp

চট্টগ্রামের পটিয়ায় ৭ বছরের এক কন্যাশিশুকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার পটিয়ায় এক ব্যক্তির ভাড়া ঘরে সপরিবারে বসবাস করেন।তাদের ঘরের পাশে একই ব্যক্তির মালিকানাধীন ঘরে বসবাস করতেন মোহাম্মদ সোলাইমান (৪২)।  গত ১৭ মার্চ শিশুর মা-বাবা ঘরের বাইরে কাজে ব্যস্ত থাকলে ওই শিশুকে সোলাইমান তার ঘরে নিয়ে যায়।  এরপর তাকে আইসক্রিম খাওয়ার জন্য ১০ টাকা হাতে দিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে।

ঘটনার দুই দিন পর ধর্ষকের স্ত্রী শিশুর অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার জন্য এক হাজার টাকা শিশুর মায়ের হাতে দেয়। গত ঈদের ২-৩ দিন পর বিদ্যুৎ বিল নিয়ে শিশুর মায়ের সঙ্গে ধর্ষক ও তার স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে ধর্ষকের স্ত্রী শিশুর মাকে মারধর করতে যায়। সেই সময় শিশু ঈদের পূর্বে তাকে আইসক্রিম খাওয়া ও পাশবিক নির্যাতনের ঘটনা জানায়।

১৯ এপ্রিল রাত ৭টায় বিদ্যুতের বিল নিয়ে পুনরায় বিবাদ হলে ধর্ষক শিশুর মাকে আবারও মারধর করতে যায়। এ সময় ওই শিশুকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সেই সময় ধর্ষণের ঘটনাটি ছড়িয়ে পড়লে শিশুর মা  ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশের পরামর্শে সোমবার দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনা যদি সত্য হয় তবে শিশুর পরিবার অবশ্যই আইনগত সুবিধা পাবে। ঘটনাটি অনেক আগে ঘটেছে, তাই নিশ্চিত হওয়ার জন্য চমেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠনো হয়েছে।  হাসপাতালের প্রতিবেদন পাওয়াসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *