পুলিশের ঊর্ধ্বতন আরও ১৫ পদে রদবদল

নভেম্বর ২৬, ২০২৫ Times Asian24
police logo 20250825173433 20251126133335
Share: Facebook X WhatsApp

বাংলাদেশ পুলিশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়নের পর ঊর্ধ্বতন অন্তত ১৫ কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। এসব কর্মকর্তার বেশিরভাগকেই এসবি, পিবিআই, সিআইডিতে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো.মাহবুবুর রহমান।

জানা গেছে, নির্বাচনকালীন ৬৪ জেলার পুলিশের পাশাপাশি এসব কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *