আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

1808

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ সংশ্লিষ্ট ১৫ আসামির বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুঁজিবাজারে আলোচিত কারসাজির ঘটনায় সম্প্রতি বিএসইসি থেকে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জব্দ করেন দুদকের তদন্ত কর্মকর্তা। গত […]

টাকা দিয়েও গ্যাস পাচ্ছে না ৫৫০ শিল্পপ্রতিষ্ঠান

1801

দেশে শিল্প এবং ক্যাপটিভ সংযোগের জন্য গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছে জমা আছে ১ হাজার ৮০০টি আবেদনপত্র। এর মধ্যে ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে গ্যাস সংযোগের জন্য ৪-৫ বছর ধরে অপেক্ষায় রয়েছে ৫৫০টি শিল্পপ্রতিষ্ঠান। এই ৫৫০ প্রতিষ্ঠানের প্রতিটি কোম্পানিকে কয়েক কোটি টাকা করে ডিমান্ড নোটের টাকা জমা দিতে হয়েছে। গ্যাস সংযোগ না পাওয়ায় একদিকে যেমন দেশের […]

ভারতে চলন্ত ট্রেনে আগুন

1705

ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ধরে যায়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ রোববার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে আগুন লাগে। তবে এ ঘটনা কেউ হতাহত হননি। তার আগেই তাদের উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বি-১ নামের ওই বগিতে ৬৮ জন যাত্রী […]

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শান্তির পথ খুলতে পারে: শাহবাজ শরিফ

1701

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা একটি স্থায়ী শান্তি চুক্তির পথ তৈরি করতে পারে বলে। দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাপূর্ণ বক্তব্য-বিবৃতি বাড়লেও পাকিস্তান এখনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘ইরান, মার্কিন প্রশাসন থেকে শুরু করে […]

কুমিল্লা বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

1614

জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে। দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার আগে দেশ — এবং দেশটা সবার। আজ শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে […]

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

1611

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, যদি দেশ স্বাধীন রাখতে হয়, এটাকে বাতিল করতে হবে। সেই মেরুদণ্ড থাকা উচিত। সম্প্রতি ‘মানচিত্র’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, ১৭৫৭ […]

ইসলামী রাষ্ট্রব্যবস্থায় শ্রমিকের প্রকৃত অধিকার নিশ্চিত সম্ভব: এটিএম মা’ছুম

IMG 20260516 WA0007

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ইসলামী কল্যাণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান পুঁজিবাদী ও বৈষম্যমূলক ব্যবস্থায় শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপত্তা ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। শনিবার চট্টগ্রামের জামালখানস্থ নগর শ্রমিক কল্যাণ কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের জেলা […]

বরুড়ায় প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সভামঞ্চ

1609

দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত বরুড়ার হাজারো মানুষ। শনিবার (১৬ মে) বেলা ১১টায় বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে তিনি উপস্থিত জনতার সামনে বক্তব্য দেবেন। তারেক রহমানকে কাছ থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে […]

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

1607

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন। শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। মিজানুর রহমান সিনহার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ সরকারের পতন হলে সবশেষ ২০২৫ সালে […]

নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল

1d5c4370 6b7b 11ef 8c32 f3c2bc7494c6.jpg

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বুধবার (১৩ মে) ছিল এসব রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার শেষ দিন। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও এনসিপিসহ মোট ২৫টি দল তাদের ব্যয়ের হিসাব জমা দেয়নি। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ বাকি ২৫টি দল তাদের হিসাব জমা দিয়েছে […]