আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ সংশ্লিষ্ট ১৫ আসামির বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুঁজিবাজারে আলোচিত কারসাজির ঘটনায় সম্প্রতি বিএসইসি থেকে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জব্দ করেন দুদকের তদন্ত কর্মকর্তা। গত […]
কিয়েভে রুশ হামলায় নিহত ২৪, পাল্টা হুঁশিয়ারি জেলেনস্কির
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ হামলার পর রাশিয়াকে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। খবর সামা টিভি অনলাইনের। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের (১৫ মে) হামলায় কিয়েভের দারনিতস্কি জেলার একটি নয়তলা আবাসিক ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হামলায় ভবনটির ব্যাপক […]
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন। শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। মিজানুর রহমান সিনহার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ সরকারের পতন হলে সবশেষ ২০২৫ সালে […]
হরমুজ প্রণালি নিয়ে ইরানের যৌথ পরিকল্পনায় বিপাকে ওমান
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং এই পথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর বিশেষ কর বা ফি বসানোর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে—ইরানের পক্ষ থেকে এমন তথ্য ফাঁসের পর তীব্র ভূরাজনৈতিক চাপে পড়েছে মাসকাট। এই বিরোধপূর্ণ জলপথের দক্ষিণ তীরে ওমানের মুসান্দাম ছিটমহল অবস্থিত, যা বৈশ্বিক সামুদ্রিক জ্বালানি তেল পরিবহনের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রক। গত ফেব্রুয়ারি […]
এনসিপির ২২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ নেতাকর্মী পদত্যাগ করেছেন। তাদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদস্য রয়েছেন। শুক্রবার (১৫ মে) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব […]
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোটগ্রহণ চলছে
দুই দিনব্যাপী এ নির্বাচনে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ভোটগ্রহণ চলছে। প্রথম দিনে ভোট দিয়েছেন ১৭৭১ আইনজীবী। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন। মোট ১১ হাজার ৯৭ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রতি বছর হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সরকারের […]
নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বুধবার (১৩ মে) ছিল এসব রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার শেষ দিন। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও এনসিপিসহ মোট ২৫টি দল তাদের ব্যয়ের হিসাব জমা দেয়নি। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ বাকি ২৫টি দল তাদের হিসাব জমা দিয়েছে […]
নবম জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালে নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল ঘোষণার বিষয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট আটবার নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর নতুন পে স্কেল […]
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা। বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক […]
ভারতের যেকোনো পদক্ষেপের পরিণতি বেদনাদায়ক হবে: পাকিস্তানি সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তার পরিণতি হবে ‘অত্যন্ত বিপজ্জনক, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক’। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘মারকা-ই-হক’ ও অপারেশন ‘বুনইয়ান-উম-মারসুস’-এর এক বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ […]