৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে নিহত ১

photo 2025 10 26 13 44 13

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি বলেন, এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলার সময় […]

ইসরাইল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছালেন শহিদুল আলম

Shahidul Alam Turkey 68e90039bbc5f

গত ৮ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজ থেকে ইসরাইলি দখলদার বাহিনী অপহরণ করেছিল আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইসরাইলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে। অবশেষে আজ সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন তিনি। ইসরাইল থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৬৯২১ ফ্লাইটে করে কিছুক্ষণ আগে তুরস্কে পৌঁছেছেন এই মিডিয়া ব্যক্তিত্ব। প্রধান উপদেষ্টার […]

চট্টগ্রাম বন্দর নিয়ে কোন চক্রান্ত-ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না: নজরুল ইসলাম

WhatsApp Image 2025 10 10 at 8.59.29 PM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম বন্দর নিয়ে নানামুখী চক্রান্ত চলছে। এই বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই বন্দর এ দেশের সম্পদ। এই বন্দর নিয়ে কোন চক্রান্ত-ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি আজ বিকালে নগরের ইপিজেড চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত […]

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজায় বিমান হামলা ইসরাইলের

ইসরাইলি মন্ত্রিসভায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি অনুমোদনের কয়েক ঘণ্টা পরই গাজার খান ইউনিসে হামলা চালিছে দখলদার বাহিনী। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে। এছাড়াও খান ইউনিসের কেন্দ্রস্থলে অবস্থিত কাতিবা এলাকায় ইসরাইলি বাহিনী বারবার কামানের গোলাবর্ষণ করেছে বলেও খবর পাওয়া গেছে। এর আগে […]

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

shahidul alam 1759902016

ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রেস উইং। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, আজই শহিদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদিও এ […]

ফিলিপাইনে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

earthquake2 220231002194921 20241121153839 20241216213147

ফিলিপাইনের দক্ষিণাঞ্চল মিন্দানাও দ্বীপপুঞ্জে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। যার গভীরতা ছিল ২০ কিলোমিটার বা ১২ মাইল। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা দেশটিতে সুনামি সতর্কতা জারি করেছে। খবর রয়টার্স ও সিএনএন। আজ সকাল ৯টা ৪৩ মিনিটের দিকে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ পর […]

মির্জা ফখরুলের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত রুডিগারের সাক্ষাৎ

558669140 1381535220002070 4696645040632493231 n

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক […]

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি

je 20251009113621

ঢাকার যাত্রাবাড়ীতে মার্কেট থেকে স্বর্ণ চুরির রেশ কাটতে না কাটতেই এবার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। শপিং মলজুড়ে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (৯ অক্টোবর) রাতে মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান এ স্বর্ণ চুরি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং […]

কেউ জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: আমীর খসরু

khasru 3

কেউ কিছু জানে না, এমন অনেক মিটিং হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের এক নেতার বাসায় তিন দেশের কূটনীতিকদের বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, ‘কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না। কতজন কত জায়গায় মিটিং করবে এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য নেই। কারও […]

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

558838519 1214925483997680 8982265791065403246 n

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। হাইকমিশনার শুরুতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে […]