সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম […]
শেয়ারবাজারে দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকা লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনের মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় যেকটি সিকিউরিটিজ দাম বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যকের দাম কমেছে। এতে আলোচিত সময়ে এক্সচেঞ্জটির মূল্যসূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রথম দুই ঘন্টায় প্রায় ৪৩০ কোটি টাকার […]
কুয়েত প্রবাসীদের লিভ পারমিট ও ভিসা নিয়ে জরুরি নির্দেশনা
উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশে জটিলতায় পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। বুধবার (২২ এপ্রিল) দূতাবাসের প্রথম সচিব মো. শোয়াইব-উল-ইসলাম তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়। কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি নাগরিক ছয় মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান […]
প্রথম প্রান্তিকে আয় কমলেও ব্যয় নিয়ন্ত্রণে মুনাফা বেড়েছে গ্রামীণফোনের
দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন পিএলসির চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রাজস্ব কমলেও মুনাফা উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। ব্যয় নিয়ন্ত্রণ ও কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি এসেছে। বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ওই আর্থিক […]
তামান্না-ফাতিমা অতীত, বিজয়ের জীবনে নতুন বসন্ত কে এই আলিয়া?
বলিউড অভিনেতা বিজয় ভার্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়া ছিলেন সবসময়ে জুটিতে। তারা কখনো একে অপরকে চোখে হারাতেন না। লুকিয়ে প্রেম করায় বিশ্বাসী ছিলেন না এ তারকা জুটি। বিজয় ভার্মা ও তামান্নার ভাটিয়ার কেউই সম্পর্ক গোপন রাখেননি। সবটা প্রকাশ্যে এনেছেন। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়। অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর একটা সময় […]
বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে সংসদে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। নৌ-পরিবহণ মন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) অথবা সরকার কর্তৃক জারিকৃত অথবা অনুমোদনকৃত ক্ষেত্রে শুধু […]
ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে: সাদিক কায়েম
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রামের পাঁচলাইশে একটি বেসরকারি হাসপাতালে সিটি কলেজে সংঘর্ষে আহত শিবির নেতা-কর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, সুশীল কথা বলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীদের লেলিয়ে […]
পাচার হওয়া অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী ও অন্যান্য সুবিধাভোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাচার করা অর্থ পুনরুদ্ধারে সরকার অগ্রাধিকার দিয়ে আইনি প্রক্রিয়া পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। ওই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান […]
আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নিজেদের প্রার্থীদের তালিকা জমা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তবে এরপরই জামায়াত জোটের এক প্রার্থী পড়ে গেছেন বড় আইনি জটিলতায়। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কোনো চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর পার না হলে কেউ […]
ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের ওপর থেকে সব ধরনের অবরোধ তুলে নেয়, তবে ইরান পরবর্তী দফার আলোচনায় বসতে আগ্রহী। ইরানের সংবাদমাধ্যম ‘শার্গ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই শর্তের কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। ইরাভানি জানান, যে কোনো নতুন সংলাপে বসার পূর্বশর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের বর্তমান বৈরী আচরণ এবং […]