খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম […]
এশিয়া কাপের ফাইনালের আগে লিপুর হস্তক্ষেপ!
সদ্য শেষ হওয়া এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ‘এ’ দলের ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্যরাও ফাইনাল ম্যাচের আগে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিলেন। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে একাদশও ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অফিসিয়াল ডিনারে একাদশ সম্পর্কে জানান কোচ ডেভিড হেম্প। বিসিবি সভাপতি […]
জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। তাকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় মির্জা ফখরুল হাসপাতালে আসেন। হাসপাতালে তিনি ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজ নেন। একইসঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের নিলাম আবার চালু হচ্ছে। এতে ৫০০-এরও বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ২৪৫ জনই নিলামের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। এই তালিকায় অনেক তারকা ছাড়াও পেশাদার ক্যারিয়ার শেষের পথে থাকা ক্রিকেটাররাও আছেন, যেমন ভারতীয় লেগস্পিনার পিযূশ চাওলা, ইংল্যান্ডের সামিত প্যাটেল ও রবি বোপারা। বিপিএলের নিলাম আগামী ৩০ নভেম্বর […]
একযোগে পুলিশের ১৩৬ ইন্সপেক্টরকে বদলি
বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ১৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়। বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। একটি প্রজ্ঞাপনে ৭৩ জনকে ও অন্য একটি প্রজ্ঞাপনে ৬৩ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়। […]
জাবিতে জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার দাবি
জুলাই হামলায় মদদদাতা শিক্ষক ও পরীক্ষার অনিয়মে জড়িত শিক্ষকদের বিচার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক কাজী মেহরাব। ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রশক্তির সংগঠক খন্দকার আল ফাহাদ […]
১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ
মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে দেশজুড়ে জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বল্প সময়ে এমন ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু-মাঝারি, তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাত ৩টার […]
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র সচিবের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি। সম্প্রতি পররাষ্ট্রসচিবের দপ্তরে হওয়া সাক্ষাৎ নিয়ে থাই দূতাবাস জানিয়েছে, গত ২০ নভেম্বর রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় পক্ষই রানং বন্দর এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে প্রথমবারের মতো সামুদ্রিক বাণিজ্য রুট চালু করার পাশাপাশি থাইল্যান্ড-বাংলাদেশ মুক্ত […]
নারীদের পায়ে শিকল পরিয়ে ঘরে বন্দি করতে চায় একটি দল : নিপুন রায়
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল খুব সূক্ষ্ম কৌশলে নারীর হাতে-পায়ে শিকল দিতে চায়। নারীদের পায়ে শিকল পরিয়ে তারা ঘরে বন্দি করতে চায়। তিনি বলেন, একবার বিবেক দিয়ে ভাবেন- একটা বেসরকারি প্রতিষ্ঠান যিনি ওই প্রতিষ্ঠানটি চালাবেন তিনি কি কোনো […]