আসন সমঝোতা নিয়ে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন জামায়াত নেতৃত্বাধীন জোটে যাচ্ছে এনসিপি, এলডিপি ও এবি পার্টি
আসন সমঝোতা নিয়ে দুদিন ধরে অনেক দৌড়-ঝাপের পর সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের নেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে জরুরি সংবাদ আহ্বান করা হয়েছে আট দলের পক্ষ থেকে। যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আজ ২৮ ডিসেম্বর (রোববার) আন্দোলনরত দলগুলোর […]
রোববার কমিশনে উঠছে তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি : ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) রোববারের (২৮ ডিসেম্বর) বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি উপস্থাপন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, গুলশান এলাকার নির্ধারিত ওয়ার্ডে ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা এরইমধ্যে সম্পন্ন হয়েছে। তবে তফসিল ঘোষণার পর […]
আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রমজানুল করিম নামে এক ব্যক্তি তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন। বিষয়টি জানা যায় গতকাল শুক্রবার রাতে। […]
এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় নির্বাচন কমিশনে (ইসি) তিনি আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, তারেক রহমান অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে শুধু আঙুলের ছাপ ও […]
ফের শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় ইনকিলাব মঞ্চে নেতাকর্মীসহ ছাত্র জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও […]
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান
বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপিতে যোগ দেন তিনি। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণঅধিকার […]
এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন তার ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হাসপাতালের সামনে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মী ও উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে। সরেজমিনে দেখা গেছে, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাসপাতাল এলাকাকে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। সেখানে […]
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াত সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী এ তথ্য জানান; […]
লাখো কণ্ঠের উচ্ছ্বাসে তারেক রহমানকে স্বাগত
অবসান ঘটল দীর্ঘ অপেক্ষার। টানা ১৭ বছর পর আপন মাটি ছুঁলেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত গোটা দেশ। তাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন কর্মী-সমর্থক ও অনুরাগীরা। দলীয় পতাকা-ব্যানার হাতে ভোর থেকেই রাজধানীর ৩০০ ফিটে জড়ো হন লাখো নেতাকর্মী। প্রত্যেকেই পথ চেয়েছিলেন তারেক রহমানের। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটে দুপুর ২টা […]
ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়কারীর পদত্যাগ
ফেসবুকে দেওয়া এক ঘোষণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এনসিপির সব ধরনের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। একই সঙ্গে তিনি জানান, আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে আর প্রার্থী হবেন না। এছাড়া ওই পোস্টেই মীর আরশাদুল হক […]