৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সেনাপ্রধানের সভা

01 26

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ময়মনসিংহ পরিদর্শন করেছেন। এ ছাড়া তিনি ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে তিনি ময়মনসিংহ পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন […]

নির্বাচনের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আরও তীব্র হবে : খোমেনী ইহসান

28 04

জুলাই বিপ্লব কোনো সাময়িক আন্দোলন নয় এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে এটি শেষ হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। বুধবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পর বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আরও তীব্র ও ব্যাপক আকার ধারণ করবে। খোমেনী ইহসান […]

চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

28 03

চট্টগ্রামের দুটি আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে পৃথক দুটি সহিংসতার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর অন্তত ৯ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। উভয় ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া পৌরসভা এলাকায় বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা […]

সবার উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে

28 02

ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনের আগ্রহের কথা জানিয়ে এলাকাবাসীর সমস্যা সমাধানের মাধ্যমে একটি আদর্শ এলাকা গড়ে তোলার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে। যানজটের অভিশাপ থেকে ঢাকাবাসীকে মুক্ত করা হবে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল হাই […]

নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

28 01

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, […]

মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে মাঠ প্রশাসনের ভারসাম্য ভেঙে পড়ার শঙ্কা

27 04

মাঠ প্রশাসনে ৬৪ জেলার মধ্যে ৩০ জেলায় নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা (ডিসি) পুলিশ সুপারদের (এসপি) চেয়ে জুনিয়র ব্যাচের। অথচ দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী এবং জেলা প্রশাসনের নেতৃত্ব বজায় রাখার প্রশ্নে এসপিদের চেয়ে ডিসিরা ছিলেন সিনিয়র ব্যাচের। কিন্তু এই প্রথম ডিসি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এ বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতিত্ব করা নিয়ে আশির […]

প্রায় ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন

27 03

গণভোট ও সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য প্রায় চার হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ শাখা। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার অনুমোদিত সব হাউজের সাংবাদিক ও স্টাফদের সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেবে কমিশন। ইতোমধ্যে ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে। জানা গেছে, […]

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে: হাসনাত

27 02

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবার ভোট চুরি ঠেকাতে মা-বোনেরা জুলাই আন্দোলনের মতো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করবে। আর ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের […]

চট্টগ্রাম-২ আসনে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার

27 01

চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার […]

বিএনপি ছাড়া জনগণের সামনে দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি কেউ: তারেক রহমান

784545 692a75668188a 692adba780347

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ছাড়া দেশের মানুষের সামনে দেশ পরিচালনার সুস্পষ্ট কোনো পরিকল্পনা এখনো কোনো রাজনৈতিক দল দিতে পারেনি। তার অভিযোগ, অন্যরা পরিকল্পনা উপস্থাপনের বদলে শুধু বদনাম ও সমালোচনায় ব্যস্ত রয়েছে। রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক […]