তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গ্লোবাল স্টেজে প্রবেশ করেছে: রাষ্ট্রদূত মুশফিক

জুন ৩, ২০২৬ Imran Hossain
musfiq 6a1fd65855481
Share: Facebook X WhatsApp

সর্ববৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্ম জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। দীর্ঘদিন বাংলাদেশের গণতন্ত্রকে আমি মানুষের কণ্ঠস্বর হয়ে জাতিসংঘে একমাত্র স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করা সাবেক এই সাংবাদিক নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এক টুইটের মাধ্যমে এই শুভেচ্ছা জানান। তার চোখে, ‘বাংলাদেশ সম্মান ও মর্যাদার সাথে বিশ্বমঞ্চে ফিরে এসেছে’ (নতজানু পররাষ্ট্রনীতির কারণে যা এতদিন হয়ে ওঠেনি) বলেও মন্তব্য করেন তিনি। এই অর্জন বাংলাদেশ ও দেশের জনগণের উল্লেখ করে তিনি লেখেন, ‘বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এটি অর্জন করেছি।’

উল্লেখ্য, মেক্সিকোসহ ল্যাটিন আমেরিকার পাঁচটি দেশে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত থাকা অবস্থায় এবছরের শুরুর দিকে নির্বাচনি ক্যাম্পেইন শুরু করেন আন্তর্জাতিক মহলে আলোচিত এই রাষ্ট্রদূত। তার কর্মপরিধির আওতায় থাকা মোট ৬ টি দেশের ভোট যেন বাংলাদেশের পক্ষে আসে, এ নিয়ে একাধিক বৈঠক এবং জনকূটনীতির মাধ্যমে জোরালো ভূমিকা রাখেন মুশফিকুল ফজল আনসারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *