সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক

মে ২২, ২০২৫ timesasian24
ishraak
Share: Facebook X WhatsApp

সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে কাকরাইলে চলমান অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন তিনি।

এর আগে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গতকাল বুধবার সকাল থেকে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আজকেও ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। একই সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করছেন তারা।

আজ মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।

এদিকে, মেয়র ঘোষণা নিয়ে রিট খারিজের খবর আসার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকতে বলছেন ইশরাক।পরে বিকেলে কাকরাইল মোড়ে এসে সমর্থকদের আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *