পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ কথা বলেন তিনি।
রেজাউল করিম বলেন, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর অন্যতম। একটি স্বাধীন দেশের রাজধানীতে এতজন সেনা কর্মকর্তার মৃত্যু বিরল ঘটনা। এমন নৃশংস হত্যাকাণ্ডের কোনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত হয়নি। এর পেছনে কারা জড়িত, কোন স্বার্থে এমন বর্বরতা চালানো হয়েছে তা আজও স্পষ্ট নয়।