১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙচুর করে জনগণের অ্যাটেনশন গ্রো করা যায় না: শিশির মনির

ফিরে না আসতে পারি আমরা তবে ভালো কিছু কেউই পাব না।  এদেশকে ভালো কিছু দিতে পারবেন না।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচনি সুনামগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে একটি ভিডিও বার্তা প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ‘শিশির মনির মিডিয়া সেল’ থেকে এ ভিডিও বার্তাটি পোস্ট করা হয়।

ভিডিওতে হামলাকারীদের উদ্দেশ্যে শিশির মনির বলেন, রাজনীতিতে একটা নতুনত্ব যদি ফিরিয়ে না আনতে পারেন, তবে জনগণ মুখ থুবড়ে পরবে। পুরাতন স্টাইল, পুরাতন খেস্তি-খিউড় এগুলো থেকে বের হন। ক্রিয়েটিভ টেন্ডেন্সি যদি থাকে, প্রোগ্রাম যদি থাকে সেটি-নিয়ে অগ্রসর হোন।  সারা দেশেই আপনারা একধরনের অসহিষ্ণু আচরণ শো করছেন, যা মোটেও কাম্য নয়।

হামলার ঘটনায় বলেন, প্রকাশ্য দিবালোকে দেখা যাচ্ছে একটা গাড়িকে ভেঙে দেওয়া হয়েছে।  বাংলাদেশের ইতিহাসে যে কয়টা ক্রিয়েটিভ প্রচারণা চলছে তার মধ্যে দিরাইতে একটা চলছে।  একটা গাড়ি বিভিন্ন জায়গায় ভিডিও সংস্করণ দেখাচ্ছে, তাতে মানুষ অংশগ্রহণ করছে।  এটা শুধু গাড়ি ভাঙা না, মূলত একটা নতুন চিন্তাকে ধ্বংস করার নামান্তর।  এটা যেই করুক যে দলের লোকেরাই করুক -এটা কারোরই করা উচিত না।  এটা যেন ভবিষ্যতে না হয় এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

জনগণের অ্যাটেনশন গ্রো করার মতো ক্যাপাসিটি থাকতে হবে জানিয়ে তিনি বলেন, রাজনীতি যদি আমাদের করতে হয় নতুন চিন্তা ভাবনা চেতনা নিয়ে জনগণের কাছে আসতে হবে।  এ ধরনের কর্মকাণ্ড করে তো কেউ অ্যাটেনশন গ্রো করতে পারবে না।  যদি এগুলো থেকে এলাকার দিরাই উপজেলার কাদিরপুরে জামায়াতে ইসলামী প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনা  ঘটে।  এ সময় গাড়িচালকসহ  দুজন আহত হন।

 

সর্বশেষ