২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

Tarique Rahman 27 768x402 1

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতায় দুর্ভোগের কারণে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে নোটিশ করা হলে তিনি দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আমার কথা হয়েছে। উনি চেষ্টা করছেন দুর্ভোগ কমাতে। কিন্তু এটা অনেক বড় একটা ওয়াটারলগ, যা […]

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

2904

ইরানে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে করে পেট্রোল ও গ্যাসোলিনের বাজারে চাপ তৈরি হয়েছে এবং ভোক্তা পর্যায়ে খরচ বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (প্রায় ৩ দশমিক ৭৮ লিটার) গ্যাসোলিনের গড় দাম দাঁড়িয়েছে প্রায় ৪ দশমিক ১৮ ডলার, যা গত চার বছরের মধ্যে […]

৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

683118464 1540881634067427 1834524828225666155 n

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে এরইমধ্যে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। তারেক রহমান বলেন, বর্তমান […]

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

2903

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন লেখেন, সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দুর্নীতির প্রমাণ চেয়েছেন। আমি ধরেই নিলাম তিনি নিজে […]

সোনার দাম আরও কমলো

2902 1

দেশের বাজারে আরেক দফা সোনার দাম কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪২ হাজার টাকায় নেমে এসেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) যা ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। বুধবার (২৯ এপ্রিল) […]

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

2902

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের মেয়াদ আরও বাড়তে পারে—এমন খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) শেষ দিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, […]

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল মেয়ে

2901

রাজবাড়ীতে শিশু সন্তানকে কোলে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে বাবার কোলে থাকা সাড়ে ৩ বছরের শিশুকন্যা সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে। নিহত সুমন মন্ডল সদর উপজেলার মিজানপুর […]