কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম
বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এ কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির সংকট নেই। তারা বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার […]
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল
‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কিনা—সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন […]
সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ
জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI), ধর্মীয় উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্যরা। সম্প্রতি গ্রেফতার হওয়া এক উগ্রবাদী সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সূত্র বলছে, বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) স্বাক্ষরিত […]
আগামী দিনে বিএনপি রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে : বুলবুল
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে জনগণের কাছে তারা চিহ্নিত হয়ে থাকবে। শনিবার (২৪ এপ্রিল) জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে অবিলম্বে গণভোটের দাবি বাস্তবায়নে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। নুরুল ইসলাম বুলবুল বলেন, জুলাইয়ে আহত পঙ্গুরা এখনো […]
সিমাগো র্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে বিইউবিটি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং ২০২৬’ এ অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এবারের র্যাঙ্কিংয়ে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘ইঞ্জিনিয়ারিং’ (ইঞ্জিনিয়ারিং – ওভারঅল র্যাঙ্কিং ক্যাটাগরি) এবং ‘রিসার্চ’ (অল সাবজেক্ট এরিয়াস – রিসার্চ ক্যাটাগরি) উভয় বিভাগেই প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। দেশের পাবলিক ও প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত তালিকায় বিইউবিটি […]
ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আবারও ইরানের একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি পতাকাবাহী জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (ডিডিজি ১১৫) জাহাজটিকে আটকে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) […]
মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা […]