ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ওষুধের বাজারে অস্থিরতা, বেশি ক্ষতিগ্রস্ত হবে যেসব দেশ
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বিশ্বজুড়ে নিত্যপণ্যের পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধের বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং কাঁচামালের ঘাটতির কারণে বিভিন্ন ধরনের ওষুধের দাম দ্রুত বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। খবর আল-জাজিরা। বিশ্লেষকদের মতে, ওষুধ শিল্পের মূল ভিত্তি পেট্রোকেমিক্যাল পণ্য, যা জটিল রাসায়নিক প্রক্রিয়ায় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। সংঘাতের ফলে হরমুজ […]
ইরানি জাহাজ জব্দের বিষয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান চীনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর করা অভিযোগ সরাসরি নাকচ করেছে চীন। ইরানি পতাকাবাহী একটি জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প দাবি করেছিলেন, সেটি নাকি চীনের উপহার হতে পারে। খবর আল আরাবিয়ার। শুক্রবার (২৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জাইকিন বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, চীন এমন সব অভিযোগ ও সংযোগের […]
জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী
অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও […]
ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ‘আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে লিভার ক্যানসার আক্রান্ত ছিলেন। গত ৪ মার্চ থেকে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আসাদুজ্জামান অত্যন্ত বিনয়ী, নম্র […]
হরমুজ ও ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালিতে তেহরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য হামলার পরিকল্পনায় ‘ডায়নামিক টার্গেটিং’ কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। এতে হরমুজ প্রণালি, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরজুড়ে ইরানের সামরিক সক্ষমতা—বিশেষ করে ছোট আক্রমণাত্মক […]
সরকার দুই মাসের মধ্যে প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করছে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের বিএনপির সরকার মাত্র দুই মাস সময় পার করলো। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কয়টা ওয়াদা দিয়েছিলেন, প্রত্যেকটা ওয়াদা বাস্তবায়নের প্রদক্ষেপ নিয়েছেন তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুদিন ব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই দুই […]
শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার
রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের দায়ে অভিযুক্ত বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দলটি। শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত আকবর আলী দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় […]
বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে মাজদার হোসেনের উদাহরণ দেওয়া হচ্ছে। […]
বাংলাদেশের ভবিষ্যৎ তারকা নাহিদ রানা
নাহিদ রানার পেস আর বাউন্সে নাকাল হচ্ছেন ব্যাটাররা, এমন দৃশ্য সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে দেখা গেছে হরহামেশাই। ৮ উইকেট নিয়ে তিনি শেষমেশ সিরিজসেরা বনে গেছেন। তার বোলিং দেখে একগাদা মুগ্ধতা ঝরে পড়েছে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের কণ্ঠে। তার চোখে নাহিদ রানা ইতোমধ্যে একজন বিশ্বের অন্যতম সেরা। তবে ভবিষ্যতে আরও বড় তারকা বনে যাবেন, বিশ্বাস ল্যাথামের। চট্টগ্রামে […]
ইরানের বিজয় নিশ্চিত: পেজেশকিয়ান
ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন রয়েছে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। গত কয়েক ঘণ্টা ধরে ইরানের সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে দেওয়া বার্তায় ছিল ‘জাতীয় ঐক্যের’ সুর। তারা স্পষ্ট বলছেন, ইসলামাবাদের আসন্ন শান্তি আলোচনায় যোগ দেওয়ার ক্ষেত্রে পুরো দেশ একই অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক […]