মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান। নির্বাচন কমিশনের এ কর্মকর্তা বলেন, ‘সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার […]
বাস ভাড়া বাড়াল সরকার
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহণ ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]
এপ্রিল মাসেই বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার
বাংলাদেশ বিমান বাহিনী ও জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর শক্তিশালী করতে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এপ্রিল […]
ইরানের জন্য মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করেন। ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. […]
বিদ্যুৎ-জ্বালানি সংকট: বিপর্যয়ের শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক
দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ঘাটতি ও জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের টেলিযোগাযোগ খাত বর্তমানে গুরুতর ঝুঁকির মুখে পড়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় নেটওয়ার্ক অবকাঠামো ক্রমেই জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে উঠছে, যা বড় ধরনের যোগাযোগ বিপর্যয়ের আশঙ্কা বাড়াচ্ছে। খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) বাংলাদেশ টেলিযোগাযোগ […]
সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম […]
শেয়ারবাজারে দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকা লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনের মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় যেকটি সিকিউরিটিজ দাম বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যকের দাম কমেছে। এতে আলোচিত সময়ে এক্সচেঞ্জটির মূল্যসূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রথম দুই ঘন্টায় প্রায় ৪৩০ কোটি টাকার […]
কুয়েত প্রবাসীদের লিভ পারমিট ও ভিসা নিয়ে জরুরি নির্দেশনা
উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশে জটিলতায় পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। বুধবার (২২ এপ্রিল) দূতাবাসের প্রথম সচিব মো. শোয়াইব-উল-ইসলাম তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়। কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি নাগরিক ছয় মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান […]
প্রথম প্রান্তিকে আয় কমলেও ব্যয় নিয়ন্ত্রণে মুনাফা বেড়েছে গ্রামীণফোনের
দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন পিএলসির চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রাজস্ব কমলেও মুনাফা উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। ব্যয় নিয়ন্ত্রণ ও কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি এসেছে। বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ওই আর্থিক […]
তামান্না-ফাতিমা অতীত, বিজয়ের জীবনে নতুন বসন্ত কে এই আলিয়া?
বলিউড অভিনেতা বিজয় ভার্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়া ছিলেন সবসময়ে জুটিতে। তারা কখনো একে অপরকে চোখে হারাতেন না। লুকিয়ে প্রেম করায় বিশ্বাসী ছিলেন না এ তারকা জুটি। বিজয় ভার্মা ও তামান্নার ভাটিয়ার কেউই সম্পর্ক গোপন রাখেননি। সবটা প্রকাশ্যে এনেছেন। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়। অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর একটা সময় […]