আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে ১৮ এপ্রিল, রোজ শনিবার মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সম্মেলনে প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার সদস্যদের (রুকন) দায়িত্বানুভূতি, কর্তব্যনিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের ওপর […]
বজ্রপাতে একদিনে প্রাণ গেল ১২ জনের
দেশের ছয় জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এর মধ্যে সুনমাগঞ্জে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গিয়েছে। সেখানে চার উপজেলায় পাঁচজন মারা গেছেন। এদের মধ্যে অধিকাংশই শনিবার দুপুরে হাওরে ধান কাটার সময় প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ ও রংপুরে দুজন করে এবং নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে একজন করে […]
দ্বিতীয় দফার আলোচনায় রাজি হয়নি ইরান
ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় তেহরান এখনও রাজি হয়নি। এমনকি এই আলোচনার জন্য সুনির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়নি। শনিবার অজ্ঞাত এক সূত্রের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই সূত্র বলেছে, বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উপস্থাপন করেছে বলে মনে করে ইরান। যে কারণে আলোচনা চালিয়ে […]
মদিনায় হজযাত্রীদের প্রথম কাফেলাকে ফুল দিয়ে বরণ
পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২০২৬ সালের হজের প্রথম কাফেলা। এর মধ্য দিয়ে শুরু হলো এ বছরের পবিত্র হজ মৌসুমের আনুষ্ঠানিক পথচলা। মদিনা বিমানবন্দরে প্রথম দফায় আগত হজযাত্রীদের ফুল ও খেজুর দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান […]
জ্বালানি সংকটে স্থবির ইছামতী নদী খননকাজ
পাবনা শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীর খননকাজ জ্বালানির অভাবে স্থবির হয়ে পড়েছে। প্রয়োজনীয় ডিজেল না মেলায় গত এক সপ্তাহের বেশি প্রকল্পের খননযন্ত্র বা এক্সক্যাভেটরগুলো অলস পড়ে আছে বলে জানিয়েছেন খননকাজে নিয়োজিত সংশ্লিষ্টরা। এতে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সরেজমিনে নদীর বিভিন্ন পয়েন্টে খননকাজে নিয়োজিত যান্ত্রিক সরঞ্জামগুলো […]
সাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে দেশের সাত বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, […]
হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে গুলি
হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এই সংস্থাটি বলছে, তারা খবর পেয়েছে একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর ইউনিট ইউকেএমটিওর ভাষ্য, ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে গুলি চালানো হয়। ইউকেএমটিওর ভাষ্য, ওমান উপকূলের ২০ নটিক্যাল মাইল […]
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)। স্থানীয় সূত্রে জানা […]