জামায়াত আমিরের নির্বাচনি খরচ প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে জয় লাভ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনি খরচ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের হিসাব থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় করেছেন। ব্যয়ের […]
তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলের দাম যখন বাড়ে, তখন যুক্তরাষ্ট্র লাভবান হয়। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এর একটি পোস্টে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ, তাই তেলের দাম বাড়লে আমরা প্রচুর অর্থ উপার্জন করি।’ তিনি আরও যোগ করেন, এর চেয়েও ‘অধিকতর আগ্রহ ও গুরুত্বের’ বিষয় হলো ইরানকে পারমাণবিক […]
মোটরসাইকেল চোরচক্রের গ্রেফতার ২ সদস্যের বিরুদ্ধে ৩৫ মামলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও বাজিতপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৫টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেন— পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ গ্রামের মৃত মুশিদ উদ্দিনের ছেলে লিটন (৪০) এবং বাজিতপুর উপজেলার পেলনপুর গ্রামের সোনা মিয়ার ছেলে জোনায়েদ (৩০)। তারা উভয়েই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। […]
পুলিশের ২৫২ ভুয়া রেশন কার্ড, ১১ জনের বিরুদ্ধে মামলা
এবার পুলিশের বিরুদ্ধে অপরাধমূলক ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। দুদকের দীর্ঘ অনুসন্ধানে পুলিশের ১১ সদস্যের বিরুদ্ধে ২৫২টি ভুয়া রেশন কার্ডের মাধ্যমে অন্তত চার কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠে এসেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ মার্চ) দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি মামলা করেছেন। জাল-জালিয়াতির মাধ্যমে […]
মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার তার সুস্থতার জন্য দোয়া চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১২ মার্চ) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি দোয়া কামনা করেন। পোস্টে নাসীরুদ্দীন লেখেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু […]
রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক
বাগেরহাটের রামপালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (১২ মার্চ) এক শোক বিবৃতিতে বলেন, আজ ১২ মার্চ বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার গুনাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর গাড়ির সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের […]
ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী ও সম্প্রতি ছাত্রদলে যোগ দেওয়া মো. রিদুয়ান সিদ্দিকী বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল-এ বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, সাইবার স্পেসে ধর্মীয় বা জাতিগত উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত […]
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের সভাপতির নাম প্রস্তাবকালে বক্তব্যের সময় তিনি এ কথা জানান। সংসদনেতা তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনে আমি […]
ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এর আগে জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের […]