২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৫৪ ফ্লাইট বাতিল

Sahjalal airpotrt 69a3e61ae25ef

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। এজন্য নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (১ মার্চ) সকালে এক বার্তায় সাংবাদিকদের এই তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তবে কখন নাগাদ […]

যেভাবে খামেনির অবস্থান খুঁজে পায় সিআইএ–ইসরাইল

Untitled 6 69a3f1cf0cf63

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এক চরম রাজনৈতিক ক্রান্তিকালে পদার্পণ করেছে।  ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজ (রোববার) ভোরে আমেরিকা–ইসরাইলের হামলায় নিজ কর্মস্থলে শাহাদত বরণ করেন খামেনি। সর্বোচ্চ নেতার মেয়ে, জামাতা এবং নাতির শাহাদাতের খবরও নিশ্চিত করা হয়েছে।  পশ্চিমা গণমাধ্যমগুলো বারবার দাবি করে আসছিল যে, ইরানের সর্বোচ্চ নেতা একটি […]

শুধু আমিরাতেই ১৩৭ মিসাইল ও ২০৯ ড্রোন ছুঁড়েছে ইরান

UAE Hit by Iran 69a3f03760715

মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। রোববার (১ মার্চ) সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ‘ষষ্ঠ দফার’ হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু আমিরাতেই ১৩৭ মিসাইল আর ২০৯টি ড্রোন মেরেছে ইরান, বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার শিকার হয়েছে বিশ্বের […]

খামেনিকে হত্যার পর ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর উল্লাস

0107

ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘যিনি ইসরাইলকে ধ্বংস করতে চেয়েছিলেন—তাকে ধ্বংস করা হয়েছে। ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, এবং দুষ্ট শক্তির অক্ষ গুরুতর আঘাত পেয়েছে।’কাটজ আরও বলেন, ‘ইসরাইল […]

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশনারি গার্ড

0106

গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭টি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের। বিবৃতিতে আইআরজিসি […]

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

0105

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম বৈঠক। রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে যোগ দিতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার। বেলা […]

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের হাইকমিশনার

0104

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করতে দুপুরে সচিবালয়ে আসবেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার। এছাড়া দূতাবাসের আরও তিন সদস্য বৈঠকে যোগ দেবেন। রোববার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে আরও থাকবেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং হাইকমিশনারের সোশ্যাল সেক্রেটারি সালাহউদ্দিন […]

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’

0103

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বহু শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে থেকে আকস্মিক মুহুমুহু হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। সেইসঙ্গে ইরানের শীর্ষ আরও অনেক নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং […]

ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হচ্ছেন?

0102

আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন— তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনা এ পর্যন্ত উঠে এসেছ ৫ জনের নাম। এরা হলেন— মোজতাবা খামেনি : ৫৬ বছর বয়স্ক মোজতাবা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং […]

খামেনি হত্যাকে রক্তপিপাসু স্বৈরশাসকের বিদায় বললেন রেজা পাহলভি

0101

ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে একে একটি ‘উপশম’ হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রে নির্বাসিত পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে খামেনিকে ‘আমাদের সময়ের এক রক্তপিপাসু স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র কার্যত তার অন্তিম […]