খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
তিন দশকেরও বেশী সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। খবর বিবিসি বাংলার। বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। সাম্প্রতিক […]
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প ইতোমধ্যে সাতটি দেশে হামলা চালিয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্যারিবীয় সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি ইতোমধ্যে সাতটি দেশে হামলার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র গত বড়দিনের সময় নাইজেরিয়ায় এবং ডিসেম্বর মাস থেকে সিরিয়ায় বেশ কয়েকবার ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে হামলা চালিয়েছে। ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলায় একটি বিশেষ অপারেশন রেইড চালিয়ে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার […]
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ । রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আশা করছি শিগগরিই অর্থাৎ রমজান […]
ইরানে হামলার পর যুদ্ধবিরতির আহ্বান চীনের
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক যৌথ হামলার পর চীন গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে এবং সব পক্ষকে উত্তেজনা আর না বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে। এদিকে ইসরাইলে থাকা চীনা নাগরিকদের নিরাপদ এলাকায় সরে যেতে বা মিসরের তাবা সীমান্ত […]
সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত এই তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা […]
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। আজ রোববার ইরানের স্থানীয় সময় সকালের দিকে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইরানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন দেশটির […]
আইআরজিসি’র প্রধান নিয়োগ দিল ইরান
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর শূন্য পদ দ্রুত পূরণ করেছে দেশটি। রেভল্যুশনারি গার্ডস প্রধান হিসেবে আহমদ বাহিদিকে নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। রোববার (১ মার্চ) দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী বাহিদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এত তথ্য জানানো হয়েছে। […]
খামেনি হত্যার প্রতিবাদে ভারতের কাশ্মীরে লাখো মানুষের বিক্ষোভ
ইরানির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারো শিয়া মুসলিম রাস্তায় নেমেছেন। রোববার শ্রীনগরের প্রধান চত্বরে বড় সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা লাল, কালো ও হলুদ পতাকা হাতে জড়ো হন। সমাবেশে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান শোনা যায়। পরিবেশ ছিল আবেগঘন। তবে সমাবেশ বেশিরভাগ সময় শান্তিপূর্ণ ছিল। সৈয়দ তৌফিক এএফপিকে বলেন, ‘আজ আমরা […]
খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ডেকেছে জামায়াত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১ মার্চ) বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে। কর্মসূচিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার […]
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমির খসরু
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১ মার্চ) আমির খসরুর ব্যক্তিগত সহকারী মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। এদিকে অর্থ […]