বিন্তী হত্যার বিচার ও ঘাতক সিয়ামের ফাঁসির দাবিতে মানববন্ধন
রাজধানীর রায়ের বাজার স্কুলের নবম শ্রেণির মেধাবী ছাত্রী সাহারিয়া শারমিন বিন্তীর মর্মান্তিক হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতক সিয়ামের ফাঁসির দাবি জানিয়েছেন সহপাঠীরা। রোববার (১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। কর্মসূচিতে নিহতের সহপাঠী, শিক্ষক এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বিন্তীর হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত যুবক সিয়ামের ফাঁসির দাবি […]
আ.লীগ নেতার গোডাউন থেকে টিসিবির ১ হাজার ৪৪৪ লিটার তেল উদ্ধার
জামালপুর পৌর শহরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ১ হাজার ৪৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব। রোববার (১ মার্চ) বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলায় র্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল উদ্ধার করা হয়। জানা যায়, গোপন খবর পেয়ে রোববার বিকালে পৌর শহরের বাগেরহাটা বটতলার নূর […]
ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা করেছে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এবং অন্তত ৯০টি শিশুসহ শতাধিক প্রাণহানী ঘটেছে। এই আগ্রাসনের প্রতিবাদে খোদ যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদী নাগরিকরা। তারা ইরানের পতাকা ও যুদ্ধবিরোধী নানা স্লোগান সম্বলিত পতাকা, ব্যানার-ফেস্টু […]
তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী: শাহজাহান চৌধুরী
চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া আসনের নবনির্বাচিত এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি ও স্বাগত জানাচ্ছি। রোববার (১ মার্চ) নগরীর জি ই সি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জামায়াতের ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ […]
নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে যারা বিজয়ী হয়েছেন তারা পরাজিতদের ওপর হামলে পড়ছেন। বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। নিষ্ঠুর-নির্মমভাবে আঘাত করা হচ্ছে। যেগুলো আমাদের প্রত্যাশিত নয়। রোববার নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত […]
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। রোববার (০১ মার্চ) বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত […]
সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, রিয়াদের পূর্বাংশের বাসিন্দারা জানিয়েছেন- তারা বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন। ওই বার্তা সংস্থাটি জানিয়েছে, তাদের সংবাদদাতারাও বিস্ফোরণের শব্দগুলো শুনেছেন। এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের […]
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এদের মধ্যে অনেকেই প্রবাসী এবং ইউরোপ বা আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দর পরিদর্শন করেন। […]
সৌদি-ইসরাইলের জোরাজুরিতে হামলা চালায় ট্রাম্প
ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই আগ্রাসনে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এমন সময়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দিয়েছে চাঞ্চল্যকর এক তথ্য। গণমাধ্যটির মতে, ইরানে হামলা করতে ডোনাল্ড ট্রাম্পকে উদ্বুদ্ধ করেছিল সৌদি আরব ও ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ কয়েক সপ্তাহের লবিংয়ের পর ট্রাম্পকে রাজি করায়। আয়াতুল্লাহ খামেনিকে ক্ষমতাচ্যুত করতে পরে সৌদি-ইসরাইলের পরামর্শে যৌথ […]
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুল-কলেজে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। রোববার (১ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকে এ নির্দেশনা দেওয়া হয়। এনটিআরসিএর সঙ্গে আলোচনায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেওয়া এনটিআরসিএর […]