আ.লীগের সাবেক এমপি আটক
পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলমকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়। রমনা থানার ওসি রাহাৎ খান জানিয়েছেন, ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে রেখেছে- এমন খবরে তাকে থানা হেফাজতে আনা […]
ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলা রুখে দেওয়ার আহ্বান হিজবুল্লাহর
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালানোর পর বিষয়টি নিয়ে প্রথম মন্তব্য করল লেবাননের সশস্ত্র যোদ্ধা সংগঠন হিজবুল্লাহ। এই গোষ্ঠিটি ইরানের ওপর হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আঞ্চলিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি […]
জামায়াতের মহিলা বিভাগের ১০ দফা
নির্বাচন-পরবর্তী দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন আয়োজিত হয়। মানববন্ধনে নারী ও শিশু নির্যাতন বন্ধে ১০ দফা দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর […]
ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা
ইরানের রেজিম চেঞ্জ তথা শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে দেশটিতে হামলা চালিয়েছে। এতে বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি জনগণকে দেশটির ক্ষমতা দখল করার জন্য আহ্বান জানান। ট্রাম্প শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, ‘ইরানের জনগণ আপনাদের সহায়তায় আমরা হামলা চালাচ্ছি। আপনারা রাস্তায় […]
জুলাই গণহত্যার আসামিদের জামিন ও আওয়ামী লীগের কার্যালয় খোলায় জামায়াতের উদ্বেগ
জুলাই গণহত্যার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের জামিন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেইসঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে […]
মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। […]