প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন কংগ্রেস সদস্য
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেস মেং। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। বিবৃতিতে গ্রেস মেং বলেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। আমি তাকে এবং বাংলাদেশের জনগণকে তাদের সাম্প্রতিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। ভবিষ্যতে […]
দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী
দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে‘। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব […]
বিএনপি নেতা আইনজীবী সমিতির সভাপতি আটক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে হট্টগোলের পর আইনজীবী সমিতির সভাপতিকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। আটক সাদিকুর রহমান (লিংকন) বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা। মঙ্গলবার বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে […]
সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর আহসান এইচ মনসুর
গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই তিনি কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ত্যাগ করেছেন। বাংলাদেশ ব্যাংক থেকে চলে যাওয়ার সময় নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয় জানতে চাওয়া হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আমি পদত্যাগ করিনি তবে খবরের শুনেছি।’ এর বাইরে আর কিছু বলেননি […]
পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে : চরমোনাই পীর
পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ কথা বলেন তিনি। রেজাউল করিম বলেন, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর অন্যতম। একটি স্বাধীন […]
জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোনকল
জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গতকাল মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। বিষয়টি আজ জানতে পেরেই সঙ্গে সঙ্গে ফোনকলে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিই সাক্ষাৎ শেষে বিষয়টি জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) […]
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সেই মাহফিলে উপস্থিত থাকার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে দাওয়াতপত্রটি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দাওয়াত দেওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর […]
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগের আবেদন
পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন তিনি। ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করছিলেন শেখ মো. সাজ্জাত আলী। চব্বিশের ৫ আগস্ট রাজধানীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ডিএমপি কমিশনার […]