ছাত্রদল নেতা পুলিশকে বললেন, ‘বিএনপির লোক আপনি থানায় নিতে পারবেন না’
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে উপজেলা ছাত্রদল নেতাকর্মীদের তুমুল বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারকে পুলিশকে উদ্দেশ করে বলতে শোনা যায় ‘বিএনপির লোক আপনি থানায় নিতে পারবেন না। তারেক রহমানের সিদ্ধান্ত মানছি, অন্য কিছু না। আমরা গণঅধিকার করি না, […]
সড়কমন্ত্রীর চাঁদাবাজি ইস্যুতে দেওয়া বক্তব্য নিয়ে যা বললেন তাহেরী
সড়কে চাঁদা যেটাকে বলা হয়, আমি সেভাবে দেখি না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার এই বক্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রীয়া তৈরি হয়েছে। আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তাহেরী। ফেসবুকে তাহেরী […]
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ প্রদানের নিমিত্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী […]
প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিলের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দিবসটি […]
একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার
একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এরপরেও দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীক ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। আজ (শুক্রবার) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন […]
এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি ৩ নির্দেশনা
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের পরিবর্তে সরাসরি এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) পর্যায়ে নিষ্পত্তি করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক মুহা. সরওয়ার […]
নাগরিক ভোগান্তি কমাতে ইশরাকের ১০ দিনের কর্মসূচি
নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রাধান্যভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে জনদুর্ভোগ লাঘব, আইনশৃঙ্খলা রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই বিশেষ রোডম্যাপ তুলে ধরেন। প্রথম ১০ দিন (তাৎক্ষণিক কার্যক্রম) ১. […]
কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার!
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (প্রতিষ্ঠাতা) ইমরান খানের সঙ্গে ‘সমঝোতা’য় আসতে চেয়েছিল পাকিস্তান সরকার। দু’বার সেই প্রস্তাবও যায় ইমরানের কাছে। তবে সেই প্রস্তাবে রাজি হননি ইমরান খান। দু’বারই ফিরিয়ে দিয়েছেন ‘দূত’কে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘনিষ্ঠ এবং রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) একটি অনুষ্ঠানে গিয়ে ইমরান প্রসঙ্গে মন্তব্য […]