হাসিনার প্রত্যাবর্তন চাইবে বিএনপি: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিজয়ী সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানাবে বিএনপি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন বলেন, আমরা আইন অনুযায়ী তার (হাসিনা) প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) দাবি জানাব। এটি […]
এক মাঘে শীত যায় না, বিএনপিকে হুঁশিয়ারি সারজিসের
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে ৩০ এর অধিক জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। হুমকি দিয়ে চলেছে, অনেকে ঘরে থাকতে পারছে না। অতীত থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিএনপিকে […]
নির্বাচনের গেজেট প্রকাশ কবে, জানালেন ইসি সচিব
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইসি সচিব সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। গেজেট প্রকাশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিটার্নিং অফিসারদের কাছ থেকে চূড়ান্ত রেজাল্ট শিট (হার্ড কপি) আসার পর তা যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব গেজেট […]
নেতৃত্ব ও বিজয় নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
বাংলাদেশের সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানিয়েছেন ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। মিজানুর রহমান আজহারী বলেন, বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। বিজয়ী দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। […]
তারেক রহমানকে অভিনন্দন জানালেন জামায়াতের ডা. খালিদুজ্জামান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে বেসরকারি ফলাফলে জয়ী হয়ে সরকার গঠনের পথে বিএনপি। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ডা. খালিদুজ্জামান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘নির্বাচনের ফলাফল আমাদের […]
নীলফামারীর চারটি আসনেই জামায়াতের জয়, মিষ্টি বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪ কেন্দ্রে ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার। তার নিকটতম […]
তারেক রহমানকে অভিনন্দন জানালেন শাহবাজ শরিফ
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোরালো বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর আলজাজিরার। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি তারেক রহমানের প্রতি উষ্ণ অভিনন্দন জানান এবং বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। বার্তায় […]