আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে
আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় […]
সাভারে যুবলীগ নেতা গ্রেফতার
সাভারের বিরুলিয়ার কালিয়াকৈর থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিরুলিয়া এলাকার কালিয়াকৈর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলামিন বিষয়টি নিশ্চিত করেছেন। সোহেলের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের […]
জামায়াতের সঙ্গে জোটে গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা আসন নিয়ে সমঝোতা করলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ সতর্কতা জানান। এর আগে গত কয়েকদিন ধরে এনসিপির জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এরইমধ্যে […]
তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক সেই শিক্ষকের জামিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন জামিন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, এ কে এম শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ […]
আসন সমঝোতা নিয়ে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন জামায়াত নেতৃত্বাধীন জোটে যাচ্ছে এনসিপি, এলডিপি ও এবি পার্টি
আসন সমঝোতা নিয়ে দুদিন ধরে অনেক দৌড়-ঝাপের পর সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের নেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে জরুরি সংবাদ আহ্বান করা হয়েছে আট দলের পক্ষ থেকে। যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আজ ২৮ ডিসেম্বর (রোববার) আন্দোলনরত দলগুলোর […]