হাদির খুনিরা ৬ ঘণ্টার মধ্যে কীভাবে পালালো, জবাব চান জামায়াত সেক্রেটারি
ওসমান বিন হাদির খুনিরা হামলার ছয় ঘণ্টা পর কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারল? এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দেশবাসীর প্রশ্ন কেন সরকার তাদেরকে (হাদির খুনি) গ্রেপ্তার করতে পারল না? সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা কী করেছে? গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ওসমান বিন হাদির হত্যাকারীদের সহযোগিতাকারী কেউ লুকিয়ে […]
হঠাৎ দেখি আমার দাম বাইরা গেছে: মেজর আখতারুজ্জামান
হঠাৎ দলবদল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করা বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, হঠাৎ দেখছি আমার দাম বেড়ে গেছে। বিএনপির অনেক বন্ধু ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছে। এতে আমি শুকরিয়া জানাই। তারা এখন বুঝতে পারছে, আমি তাদের ঘরের একটি মোটা খুঁটি ছিলাম। তিনি বলেন, আমি নিজে দল ছেড়ে […]
মেসেজ ক্লিয়ার, আর কাউকে সুযোগ দেওয়া হবে না : ইসি সানাউল্লাহ
ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা যারা ঘটিয়েছে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে মেসেজ ক্লিয়ার বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণবিধি […]
রংপুর-৩ আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন […]
বাংলাদেশ মিশনে হামলা হয়নি, দীপু হত্যার প্রতিবাদ করা হয়েছে : দিল্লি
নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দিল্লির বাংলাদেশ মিশনে উগ্র ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনাকে প্রত্যাখ্যান করেছে ভারত। একইসঙ্গে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের ভূমিকার নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটিও প্রত্যাখ্যান করেছে দিল্লি। দিল্লির বাংলাদেশের হাইকমিশনে হামলা নিয়ে রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। বিস্তারিত আসছে….
পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা রিপোর্ট ছিল, কিন্তু আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন আহমদ
দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রথম আলো, ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এ দৃশ্য সারাবিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। রোববার […]
এ কে খন্দকারের মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ কে খন্দকার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২১ ডিসেম্বর) এক শোকবার্তায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মহান […]
শেষবারের মতো সন্তানের মুখ দেখতে শহীদ শামীমের অপেক্ষায় বাবা
সুদানের আবেই শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাত বরণকারী নিহত সেনা সদস্যদের মধ্যে ছিলেন শামীম রেজা (২৮)। তার মরদেহ আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ গ্রাম কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গীতে পৌঁছানোর কথা রয়েছে। পরে তাকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. […]
তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রুকে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা হলেন, জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)। সূত্র জানায়, […]
শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াত আমির
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায়ের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি […]