২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বেক্সিমকো এভিয়েশনের সালমান-সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

salman 6935530362d5b

প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাই গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমানসহ (সোহেল এফ রহমান) ছয়জনের বিরুদ্ধে ঢাকার আদালতে প্রতারণার মামলা হয়েছে। বেক্সিমকো এভিয়েশনের তিন পাইলট রোববার ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে মামলাটি করেন। তারা হলেন- ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান। তারা […]

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন মেজর তারিক

3 13 66ffbe4fa2e23 69355296d3322

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম-নির্যাতনের অভিযোগে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, গুমের নির্দেশ সরাসরি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই নির্দেশ বাস্তবায়ন করতেন তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে […]

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Untitled 1 693545ba39ef5

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ ডিসেম্বর) দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না। মূল বিষয় হলো […]

নেতাকর্মীর প্রার্থিতা নিয়ে অবস্থান পরিষ্কার করল ছাত্রশিবির

image 252861 1762854770

ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম নির্বাচন করছেন বলে গুঞ্জন উঠেছে। বিষয়টি খবরও প্রচার করেছে কয়েকটি গণমাধ্যম। তবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র সংগঠনটির কোনো নেতাকর্মীর নির্বাচন করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ শনিবার (৬ ডিসেম্বর) […]

বিএনপি নেতা পিন্টুকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে, দাবি স্ত্রীর

7 6

  বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিত ভাবে হত্যা’ করা হয়েছে বলে দাবি করেছেন তার সহধর্মিণী সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা। রোববার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন। এ ছাড়া পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যার মামলায় স্বাধীন তদন্ত […]

জামায়াত ক্ষমতায় এলে নারীদের অধিকারকে অগ্রাধিকার দেবে : আব্দুল হালিম

7 5

জনগণের রায় যদি আমাদের দিকে আসে, আমরা সবার অধিকার নিশ্চিত করব এবং নারীদের অধিকার ও নাগরিকদের সম্মানকে অগ্রাধিকার দেব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। রোববার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানকে আমরা […]

এনসিপি নেতা আখতারের বক্তব্যের নিন্দা জামায়াতের

jamaat logo

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ‘অস্ত্রের রাজনীতি’ সংক্রান্ত মন্তব্যকে সম্পূর্ণ অসত্য, মনগড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ৬ ডিসেম্বর ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য […]

সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে প্রতিটি ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে:ফয়সাল মুহাম্মদ ইউনুছ

7 3

  চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেছেন, বাকলিয়াবাসীকে সাথে নিয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। সংগঠনের আদর্শ ও লক্ষ্যসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে প্রত্যেক রুকনের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে বাকলিয়া থানা জামায়াত কার্যালয়ে আয়োজিত রুকন সমাবেশে প্রধান […]

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা

7 2

যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্ত এলাকা একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩১ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর–পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স শহর থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত করে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, […]

গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের লাশ উত্তোলন শুরু

1765090249 fc09cae07a770b41447f0b5f91b25390 1 69353825244b3

জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী ১১৪ জনের পরিচয় শনাক্তের লক্ষ্যে রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন করা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। আজ থেকেই লাশ উত্তোলনের কাজ শুরু করেছে সংস্থাটি। লাশগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা […]