১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজাকারদের জন্য আ.লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

Mirza Abbas 674c831973f36 67c7308ae6051 69300e30cf189

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। আওয়ামী লীগ একটা অসভ্য দল। তাদের (রাজাকার ও আল বদর) জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি নির্দিষ্ট একটি […]

ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

Untitled 1 673ecf3ac7600 692ffe225f565

ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন এর আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কিছুই জানতো না। আমরা আধা ঘণ্টা আগে এটা জেনেছি। কোম্পানিগুলো সামগ্রিকভাবে একত্রিত হয়ে এ কাজটি (ভোজ্য তেলের […]

সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে ফের শুনানি ১৪ ডিসেম্বর

army members at tribunal 20251203151959

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে র‌্যাবের টিএফআই সেলে বিরোধী মতাদর্শের লোকদের গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেছে প্রসিকিউশন। স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বুধবার) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তূজা মজুমদারের […]

বাংলাদেশে প্রবেশের পর সর্বোচ্চ নিরাপত্তা পাবেন তারেক রহমান

Tarek Rahman 20250309093855

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন উঠেছে। যদিও সম্প্রতি এক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত তার ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’ বলে দাবিও করেছেন। এতকিছুর মধ্যে, আবার কেউ কেউ বলছেন, তারেক রহমানের দেশে না ফেরার অন্যতম […]

দেশে আসছে পেপ্যাল

Untitled 1 673ecf3ac7600 692ff6363a13e

আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ শীঘ্রই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চাইছে এবং এর ফলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর […]

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

Untitled 1 673ecf3ac7600 692ff26539953

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসায় তাকে ট্রাইব্যুনালে তলব করা হয়। পরে তিনি হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান। তার ক্ষমা প্রার্থনার পর ট্রাইব্যুনাল তাকে হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী […]

বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উদগ্রীব মেক্সিকো

Mexico ambassy 692ff44a87590

মেক্সিকোর পার্লামেন্ট বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উদগ্রীব বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) মেক্সিকোতে এক অনুষ্ঠানে এ কথা জানানো হয়। এ সময় মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপও গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মেক্সিকো পার্লামেন্টের অধিবেশন কক্ষে আমন্ত্রণ […]

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

13th Bd Election 68a3a128b2119 68ab617590114 68aeb66e86dbf 68b01534baecd 692fe0109adb0 1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চাওয়া […]

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ আগামীকাল

High Court y 671165c442b52 692fd16737a37

অন্তবর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন আপিল বিভাগ।  বুধবার (৩ ডিসেম্বর) শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ দিন ধার্য করেন। শুনানি করেন অ্যার্টনি জেনারেল, অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এবং একজন আইনজীবী। এ সময়, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, […]

যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

Untitled 1 692fb98e4ccd7

বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান। ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এ হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেনটানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায়। যেগুলো সেবন করে […]