জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানাল ইসি
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার (২ ডিসেম্বর) কয়েকটি গণমাধ্যমকে এ সম্ভাব্য তারিখের ইঙ্গিত দেন তিনি। জাতীয় নির্বাচন ও গণভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে—এ প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ফেব্রুয়ারির সেকেন্ড উইক। ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন […]
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অবিলম্বে বাতিলের দাবি
পার্বত্য চুক্তির ২৮ বছরে পার্বত্য অঞ্চলে বাঙালি ও উপজাতি জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য আরও বেড়েছে এবং চুক্তি বাস্তবায়নের ফলে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এ জন্য ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান পরিষদের মহাসচিব মো. […]
তফসিল ঘোষণার আগেই ঠাকুরগাঁওয়ের ৭ থানায় নতুন ওসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঠাকুরগাঁওয়ের সাতটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত এসব কর্মকর্তার পদায়নের নির্দেশ মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়। বিষয়টি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় নিশ্চিত করেছে। নতুন সাতজন ভারপ্রাপ্ত কর্মকর্তা হলেন- ঠাকুরগাঁও সদর থানায় মোহাম্মদ মনির হোসেন, রুহিয়া থানায় মো. […]
প্রাথমিক শিক্ষকের এক পদের জন্য লড়বেন ৮০ প্রার্থী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন চলছে। দ্বিতীয় ধাপেও চাকরিপ্রার্থীদের ব্যাপক সাড়া মিলেছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি। এই ধাপে শূন্য পদের সংখ্যা ৪ হাজার ১৬৬। সেই হিসাবে প্রতিটি পদের জন্য লড়বেন ৮০ জনের বেশি চাকরিপ্রত্যাশী। প্রথম ধাপে প্রতিটি পদের […]
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন তিনি। বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই জানিয়ে জাহিদ […]
এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়ার জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেয়। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না সেখানে। হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল […]
দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের প্রেরণার উৎস: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লিখেছেন। তারেক রহমান লেখেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ […]
এক বছরে ১৩ লাখ মানুষ এইডসে আক্রান্ত
গত বছর অর্থাৎ ২০২৪ সালে বিশ্বজুড়ে ১৩ লাখ মানুষ নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, বৈশ্বিক এইডস প্রতিরোধ এখন একটি সংকটপূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করছে, যেখানে নতুন সংক্রমণের বড় অংশই ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বেশি দেখা যাচ্ছে। ডব্লিউএইচও মহাপরিচালক […]
২ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা বিক্রি হবে। সর্বশেষ সোমবার (১ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের […]
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০
মাদারীপুরের শিবচরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী ওয়েলকাম পরিবহণের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজের ওপর পৌঁছলে সেখানে আগে থেকেই ইঞ্জিন […]