খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখতে বললেন তামিম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন বলে দলের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গতকাল রোববার (৩০ নভেম্বর) রাতে তিনি হাসপাতালে যান। […]
মাল্টিক্লাউড সেবা চালু করলো অ্যামাজন–গুগল
ইন্টারনেট সেবায় সামান্য বিঘ্নও এখন বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। এমন বাস্তবতার মধ্যেই দ্রুততর ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে নতুন মাল্টিক্লাউড নেটওয়ার্কিং সেবা চালু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন ও গুগল। রোববার এক বিবৃতিতে দুই প্রতিষ্ঠান জানায়, গ্রাহকের বাড়তে থাকা চাহিদাই তাদের এই উদ্যোগ নিতে উৎসাহিত করেছে। যৌথ উদ্যোগটির ফলে ব্যবসায়িক গ্রাহকেরা এখন মাত্র কয়েক […]
বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, বললেন আমি গর্বিত
আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি। বিএনপির […]
সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান বহুদিনের ইতিহাস, […]
সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্ত ২২ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। একইসঙ্গে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ক্যাডার বহির্ভূত সহকারী সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়-এর ২৭-১১-২০২৫ তারিখের ৮০.০০.০০০০.০০০.১১০.১২.০০১১.২৫-২৯৯ সংখ্যক স্মারকে প্রদানকৃত পরামর্শের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত কর্মকর্তাগণ-কে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম […]