ইসরাইল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছালেন শহিদুল আলম
গত ৮ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজ থেকে ইসরাইলি দখলদার বাহিনী অপহরণ করেছিল আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইসরাইলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে। অবশেষে আজ সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন তিনি। ইসরাইল থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৬৯২১ ফ্লাইটে করে কিছুক্ষণ আগে তুরস্কে পৌঁছেছেন এই মিডিয়া ব্যক্তিত্ব। প্রধান উপদেষ্টার […]
চট্টগ্রাম বন্দর নিয়ে কোন চক্রান্ত-ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না: নজরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম বন্দর নিয়ে নানামুখী চক্রান্ত চলছে। এই বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই বন্দর এ দেশের সম্পদ। এই বন্দর নিয়ে কোন চক্রান্ত-ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি আজ বিকালে নগরের ইপিজেড চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত […]
ট্রাম্প কেন নোবেল পেলেন না, জানাল নোবেল কমিটি
চলতি বছরের বহুল আলোচিত নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। প্রকাশ্যে একাধিকবার তিনি নোবেলের কথা বলেছেন। মারিয়া কোরিনা মাচাদো নোবেল জেতার পর এক সাংবাদিক নোবেল কমিটিকে ট্রাম্পের ব্যাপারে প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞেস করেন, ট্রাম্পকে নোবেল দিতে ট্রাম্পের নিজের কাছ থেকে […]
আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধার মৃত্যু, মরদেহ পৌঁছাল চট্টগ্রামে
সংযুক্ত আরব আমিরাতের কারাগারে মৃত্যু হওয়া জুলাইযোদ্ধা আব্দুল হামিদের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে বিমানের ফ্লাইট (বিএজি ১২৮) যোগে তার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আব্দুল হামিদ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের গুজরা নোয়াপাড়া এলাকার আব্দুল ছালামের ছেলে। পরিবারের দাবি তিনি ২২ সেপ্টেম্বর আমিরাতের আবুধাবিতে কারাবন্দি অবস্থা মারা […]
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে : দুদু
আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে ভয়ংকর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশবিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের এক ভয়ংকর প্রভাবশালী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যেখানে শেখ হাসিনা স্বৈরাচারী আশ্রয় নিচ্ছেন। শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের […]
সড়কে মাছের পোনা ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ
কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কের দুরবস্থার প্রতিবাদে মাছের পোনা ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগকালে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা সড়কে জমে থাকা পানিতে তিনি মাছের পোনা অবমুক্ত করেন। জানা গেছে, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়কই নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট […]
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদকে’ তার দল ইতিবাচকভাবে দেখছে। তিনি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এই সনদের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। আজ (শুক্রবার) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ […]
কিছু না করেই নোবেল পেয়েছিলেন ওবামা, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল পাওয়ার সমালোচনা করেছেন বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেন, ওবামা ‘কিছুই করেননি’ বরং ‘আমাদের দেশ ধ্বংস করেছেন’। খবর এনডিটিভি’র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠা ও ‘আটটি যুদ্ধের অবসান’ ঘটিয়েছেন। তবে তিনি দাবি করেন, এসব কাজ তিনি কোনো পুরস্কারের আশায় করেননি। […]
পাঁচ দফা দাবিতে টঙ্গী জামায়াতের গণমিছিল
জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে টঙ্গীতে গণমিছিল করেছে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান। […]
ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মন্ত্রিসভা এখন ইরানের সঙ্গে কাজ করবে।বিবিসি জানায়, মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) এব প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক মেহর নিউজ। তিনি বলেছেন, গাজা ধীরে ধীরে অঞ্চলের ধনী দেশগুলো দ্বারা পুনর্গঠিত হবে। তিনি বলেন, ‘তাদের তৈরি করা গাজার জন্য আশ্চর্যজনক ফল বয়ে আনবে। এ ধরনের […]