২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফতুল্লা বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় ১০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার দুপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়।

গত ৪ দিনে নারায়ণগঞ্জের মোট ৩০ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ২৯ জানুয়ারি একই অভিযোগে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের ২০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর দুই দিন আগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন- ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, আলম ও কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুর রাজ্জাক।

বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বহিষ্কৃত এসব নেতাদের বিরুদ্ধে দলের নির্দেশনা অমান্য করে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মোহাম্মদ শাহ আলমের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে বিএনপি জোটের শরিক দলের প্রার্থী নারায়ণগঞ্জ-৪ আসনে বেকায়দায় পড়েন।

সর্বশেষ