নরওয়েতে ইসরাইলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ, কিশোর আটক

সেপ্টেম্বর ২৫, ২০২৫ Times Asian24
norway 68d4cfe6bb7c0
Share: Facebook X WhatsApp

নরওয়ের রাজধানী অসলোতে ইসরাইলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এর সঙ্গে  সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে পুলিশ।

অসলো পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র ব্রায়ান স্কোটনে বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা একজনকে আটক করেছি এবং এ ঘটনার সঙ্গে আরও লোকজন সংশ্লিষ্ট কি না— তা জানার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা হলো, কোনো পক্ষকে ফাঁসানোর জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে; তবে আমরা কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না।’

আটককৃত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দিতে চাননি ব্রায়ান। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সে একজন কিশোর এবং বয়স ১৩ বছর।

এর আগে গত সোমবার সন্ধ্যায় অসলোর রাজকীয় প্রাসাদ ও ইসরাইলি দূতাবাসের কাছে একটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর কয়েক ঘণ্টা পর কাছাকাছি এলাকাতেই আরও একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

উদ্ধার করা বোমাটি একটি হ্যান্ড গ্রেনেড এবং এ ধরনের হ্যান্ড গ্রেনেড সামরিক বাহিনী ব্যবহার করে জানিয়েছেন ব্রায়ান স্কোটনে। আগের যে বিস্ফোরণটি ঘটেছিল, সেটিও হ্যান্ড গ্রেনেডেরই ছিল।

যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে ইসরাইলি দূতাবাসের দূরত্ব মাত্র ৫০০ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *