৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

জামায়াতে যোগ দিলেন বিএনপি-ইসলামী আন্দোলনের দুই শতাধিক কর্মী

জামালপুরের বকশীগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শতাধিক কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামী উপজেলা শাখা কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জামালপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল মতিন, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি কামরুজ্জামান মাস্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেনসহ জামায়াত, শিবির ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে যোগ দেওয়া বিএনপি নেতা মাসুদ মিয়া বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দুঃসময়ে দলের জন্য কাজ করেছেন কিন্তু দলের কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি। জামায়াতে ইসলামীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। আজীবন জামায়াতে ইসলামীর সঙ্গে দিনের পথে কাজ করে যাবেন বলে জানান।

সর্বশেষ