৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দুজনের

ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত এবং গাড়ির চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকালে রাকুদিয়া নতুনহাট কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকুদিয়া নতুনহাটে ঢাকা থেকে ছেড়ে আসা নাভানা ঔষধ কোম্পানির কাভার্ড ভ্যান এবং বরিশালের দিকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা একই পরিবারের চার জন সদস্যের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।

সিএনজি চালক এবং ওই পরিবারের অপর দুই সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় ঘন্টা ব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি ।

সর্বশেষ