আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাকলিয়া থানা শাখার উদ্যোগে চট্টগ্রামে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে মিছিলটি বাকলিয়ার সমাবেশস্থল বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রবেশ করে।
মিছিলে উপস্থিত ছিলেন বাকলিয়া থানার সিনিয়র সহসভাপতি ইদ্রিস সিকদার, সহসভাপতি শহিদুল ইসলাম ফারুকী, থানা সাধারণ সম্পাদক ইমরান হোছাইন, অর্থ সম্পাদক ফরিদুল আলম, দপ্তর সম্পাদক শিফা উল্লাহ। এ ছাড়া শ্রমিক নেতা অলি উল্লাহ, ডা. রাশেদ, ডা. তৌহিদ, রিয়াদ, মাসুদ, আরিপসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকেরা জানান, আমীরে জামায়াতের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হয় এবং পরে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।